Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতসেরা ইস্টবেঙ্গল! অথচ, প্রিয় দলের সাফল্যের সাক্ষী হতে পারলেন না রাহুল, আক্ষেপ অনুরাগীদের

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: ২১ মে, ২০২৬; প্রত্যেক ইস্টবেঙ্গল অনুরাগীর মনের মণিকোঠায়ে এই দিনটি স্বপ্নপূরণের তারিখ হিসাবে উজ্জ্বল হয়ে থাকবে। দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে ওই দিনই জাতীয় স্তরে ট্রফি জিতল ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগ তথা ISL জিতে ইস্টবেঙ্গল ভারতসেরাও হয়েছে। যদিও, প্রিয় দলের এই সাফল্য প্রত্যক্ষ করতে পারলেন না প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি (Rahul Banerjee)। তিনি যে ইস্টবেঙ্গলের একনিষ্ঠ সমর্থক ছিলেন তা অজানা নয়। তবে, ভাগ্যের নির্মম পরিহাসে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর সাক্ষী হতে পারলেন না তিনি। লাল-হলুদ শিবিরের সমর্থকদের কাছে এটাই এখন আক্ষেপের কারণ।

    ইস্টবেঙ্গলের সফল প্রত্যক্ষ করতে পারলেন না রাহুল (Rahul Banerjee):

    জানিয়ে রাখি যে, ইস্টবেঙ্গল ২০২০ সাল থেকে ইন্ডিয়ান সুপার লিগ তথা ISL খেলছে। একদিকে মোহনবাগান যখন ISL-এ সফলতার নজির গড়ছে; সেখানে পয়েন্ট তালিকায় প্রথম ছয়েও উঠতে পারেনি ইস্টবেঙ্গল। প্রিয় ক্লাবের এই ধারাবাহিক ব্যর্থতায় মন খারাপ হত রাহুলেরও। এমনকি, এই বিষয়টি নিয়ে তিনি সর্বসমক্ষে আলোচনাও করতেন।

    Rahul Banerjee could not witness East Bengal's success.

    তাঁর পডকাস্ট ‘সহজ কথা’-র শেষ পর্বেও ইস্টবেঙ্গলের সফল হওয়ার জন্য অপেক্ষার কথা জানিয়েছিলেন তিনি। ওই পর্বে অতিথি হয়ে এসেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর উদ্দেশ্যে রাহুল প্রশ্ন ছুঁড়েছিলেন, ‘ডার্বি মানেই আমাদের লুকিয়ে থাকা, কবে শেষ হবে এটা?’

    আরও পড়ুন: বিনামূল্যে আনলিমিটেড কলিং সহ ২ জিবি ডেটা ও SMS! দুর্ধর্ষ অফার BSNL-এর, মিস করবেন না সুযোগ

    ঘটনাচক্রে ISL-এর ডার্বিতে ইস্টবেঙ্গল যথেষ্ট দাপট দেখালেও ৩ পয়েন্ট হাতছাড়া হয়। তবে, ISL জয়ের দৌড়ে তারা প্রথম থেকেই এগিয়েছিল। যার রঙিন সমাপ্তি ঘটল গত বৃহস্পতিবার রাতে। প্রথমবার ISL জিতে সাফল্যের নতুন ইতিহাস লিখল লাল-হলুদ শিবির।

    আরও পড়ুন: দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে জাতীয় স্তরে ট্রফি জয়! ISL জিতে ভারতসেরা ইস্টবেঙ্গল

    শুধু তাই নয়, ভারতীয় ফুটবলে ফের মশাল জ্বেলে ভারতসেরা হল রাহুলের প্রিয় দল। আক্ষেপ একটাই, দীর্ঘ অপেক্ষার পর ইস্টবেঙ্গল তাঁর লক্ষ লক্ষ অনুরাগীদের কাছে স্বপ্নপূরণের এক রাত উপহার দিলেও তা চাক্ষুস করতে পারলেন না রাহুল।

    Click here to Read More
    Previous Article
    ‘হাততালি কুড়ানোর জন্য ফ্রড কথাবার্তা..’, কাকে নিশানা মুখ্যমন্ত্রীর?
    Next Article
    ‘গোটা প্রশ্নপত্র ফাঁস হয়নি,স্রেফ কিছু প্রশ্ন বাইরে…’, নেট বিতর্কে ব্যখ্যা এনটিএ-র

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment