Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘গোটা প্রশ্নপত্র ফাঁস হয়নি,স্রেফ কিছু প্রশ্ন বাইরে…’, নেট বিতর্কে ব্যখ্যা এনটিএ-র

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক : দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি ২০২৬-কে (NEET) ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখনও থামেনি। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে যখন তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে,ঠিক সেই সময় সংসদীয় কমিটির সামনে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র (NTA) বক্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এত বড় বিতর্কের মাঝেই এনটিএ-র ব্যাখ্যা শুনে বিস্মিত রাজনৈতিক মহল থেকে শুরু করে অভিভাবক ও পড়ুয়ারা।

    নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে কী জানাল এনটিএ?

    নিট প্রশ্নপত্র ফাঁসের তদন্তে‌ জিজ্ঞাসাবাদের মুখে এনটিএ দাবি করেছে,”গোটা প্রশ্নপত্র ফাঁসের কোনও ঘটনাই ঘটেনি, স্রেফ কিছু প্রশ্ন পরীক্ষার আগে বাইরে চলে এসেছিল!” সংস্থার এই বক্তব্য সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ এত বড় ঘটনার পরেও এনটিএ পুরো ঘটনাকে ‘মাস পেপার লিক’ বলতে নারাজ। গত ৩ মে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছিল নিট-ইউজি ২০২৬ পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন চক্রের মাধ্যমে প্রশ্নপত্রের একাধিক অংশ বাইরে চলে আসার অভিযোগ ওঠে।

    প্রসঙ্গত, বহু পরীক্ষার্থী দাবি করেন, পরীক্ষার আগে যে প্রশ্নপত্র ঘুরে বেরাচ্ছিল, তার সঙ্গে আসল প্রশ্নপত্রের মিল পাওয়া গিয়েছে। এই দাবিকে ঘিরেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। দেশজোড়া বিক্ষোভ শুরু হওয়ায় শেষ পর্যন্ত ১২ মে কেন্দ্র সরকার গোটা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।উল্লেখ্য, এই ঘটনার পর এনটিএ-কে তলব করে সংসদের স্থায়ী কমিটি। সূত্রের দাবি, কমিটির সামনে হাজির হয়ে এনটিএ প্রধান অভিষেক সিং এবং উচ্চশিক্ষা সচিব বিনীত জোশী স্বীকার করেন যে পরীক্ষা প্রক্রিয়ায় অনিয়মের প্রমাণ মিলেছে। তবে তাঁদের বক্তব্য, ‘সম্পূর্ণ প্রশ্নপত্র ফাঁস’-এর মতো ঘটনা ঘটেনি।

    কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন, যদি প্রশ্নফাঁস না-ই হয়ে থাকে, তাহলে এত তড়িঘড়ি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল কেন? জবাবে এনটিএ কর্তারা জানান, সংস্থা পরীক্ষা ব্যবস্থায় ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে। তাঁদের বক্তব্য, প্রশ্নপত্রের অল্প অংশও যদি পরীক্ষার আগে বাইরে পৌঁছে যায়, তাহলে পুরো পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়।

    এনটিএ সংসদীয় কমিটিকে জানিয়েছে, ভবিষ্যতে নিট পরীক্ষাকে পুরোপুরি ‘লিকপ্রুফ’ করতে ইতিমধ্যেই একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বেশ কিছু নতুন প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও চালু করার কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। আগামী পরীক্ষার দিনক্ষণও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।২১ জুন ২০২৬ দেশজুড়ে অনুষ্ঠিত হবে ‘রি-নিট’।

    NTA clarifies in NEET question paper leak incident

    আরও পড়ুন : সরকারি অফিসারদের একাংশের বিরুদ্ধে FIR-এর নির্দেশ, রাজ্যের সিদ্ধান্তে তোলপাড়

    প্রসঙ্গত, এই গোটা ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একাধিক দালাল, গৃহশিক্ষক, পরীক্ষাকেন্দ্রের কর্মী এবং প্রশ্ন পাচার চক্রের মূল মাথাদের। তদন্তকারীদের দাবি, এই চক্রের শিকড় বহু রাজ্যে ছড়িয়ে রয়েছে। নতুন করে পরীক্ষার দিন ঘোষণা হলেও, এখনও বহু পরীক্ষার্থী ও অভিভাবকের মনে প্রশ্ন— আদৌ কি এবার সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে?

    Click here to Read More
    Previous Article
    ভারতসেরা ইস্টবেঙ্গল! অথচ, প্রিয় দলের সাফল্যের সাক্ষী হতে পারলেন না রাহুল, আক্ষেপ অনুরাগীদের
    Next Article
    যুবসাথীর বদলে ‘যুবশক্তি’! ১ জুন থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০? কারা বাদ জানুন

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment