Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতের GDP-কে প্রভাবিত করতে পারে এই দুই বিষয়! আগেভাগেই সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বজুড়ে চরম অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। যার ফলে প্রভাবিত হচ্ছে অর্থনীতি। ঠিক এই আবহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF (International Monetary Fund) জানিয়েছে যে, তেলের দাম এবং দুর্বল বর্ষা ভারতের (India) GDP গ্রোথের (GDP Growth) ক্ষেত্রে জন্য সবচেয়ে বড় দু’টি হুমকি হিসাবে বিবেচিত হতে পারে। ইতিমধ্যেই IMF-এর এক আধিকারিক জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং এল নিনোর প্রভাবে দুর্বল বর্ষা ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের GDP গ্রোথের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। মূলত, যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে।

    আগেভাগেই সতর্ক করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund):

    তেলের ওপর নির্ভরশীলতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: জানিয়ে রাখি যে ভারত এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি।
    ভারত তার তেলের চাহিদার প্রায় ৮০ শতাংশআমদানি করে। এই বিপুল আমদানির ফলে দেশ জ্বালানি সঙ্কটের ঝুঁকির সম্মুখীন হয়। যেটি অর্থনৈতিক বৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এই কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। চলতি মাসে, IMF ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ভারতের GDP গ্রোথের পূর্বাভাস ১০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৪ শতাংশে নামিয়ে এনেছে। এদিকে, IMF ২০২৭-২৮ অর্থবর্ষের জন্য তার পূর্বাভাস ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এটি বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়েছিল। IMF-এর ভারত ও ভুটান বিষয়ক সিনিয়র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অনিল সালগাদো সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘দু’টি প্রধান ঝুঁকি থাকতে পারে।’ তাঁর মতে, একটা কারণ যুদ্ধ আবার ছড়াতে শুরু করেছে। এর ফলে তেলের দাম প্রভাবিত হচ্ছে।

    What did the International Monetary Fund warn about?

    বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বেড়েছে: হরমুজ প্রণালীতে প্রতিবন্ধকতার আশঙ্কায় গত সপ্তাহে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের উপরে উঠেছিল। এদিকে, হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলা এবং সৌদি আরবকে অবরোধ করার হুমকি সত্ত্বেও, গত দুই দিনে মার্কিন-ইরান মধ্যস্থতার খবরে দামে কিছুটা স্বস্তি এসেছে। তবে, অনিল সালগাদো বলেছেন যে এই মাসে IMF-এর পূর্বাভাসে দুর্বল বর্ষার প্রভাব পুরোপুরি বিবেচনা করা হয়নি। তিনি বলেন, ‘এটি একটি এল নিনো বছর। এর ফলে বর্ষা ব্যাহত হতে পারে। বর্ষা আসতে দেরি হয়েছিল। জুলাই মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। কিন্তু, এরপর কী হয় তা আমাদের দেখতে হবে।’

    আরও পড়ুন: বিশ্বকাপের পরেই এল দুঃসংবাদ! না ফেরার দেশে পাড়ি দিলেন দু’বার ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি ফুটবলার

    ঘাটতি নিরসনে ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে: তিনি বলেছেন, ২০২২-২৩ সালের সংশোধিত GDP বেস ইয়ারের ওপর ভিত্তি করে পরিসংখ্যান দফতর পূর্ববর্তী বছরের তথ্য প্রকাশ করার পর এই বছর IMF ভারতের জাতীয় হিসাবের গুণগত মান পুনর্মূল্যায়ন করবে। এটি ২০২৬ সালের শেষের দিকে ঘটবে বলে অনুমান করা হচ্ছে।

    আরও পড়ুন: বড় পদক্ষেপ BCCI-র! ভারতীয় ক্রিকেটে লাগু হতে চলেছে একাধিক নতুন নিয়ম, দেখুন তালিকা

    তিনি আরও বলেন, পুনর্মূল্যায়নের আগে আরও যেসব পদক্ষেপ নেওয়া যেতে পারে, তার মধ্যে রয়েছে ন্যাশনাল অ্যাকাউন্টসে নতুন ও রিভাইসড হোলসেল প্রাইস ইনডেক্স (WPI) এবং ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (IIP) তথ্য অন্তর্ভুক্ত করা। পাশাপাশি বেস ইয়ারের পরিবর্তন প্রতিফলিত করার জন্য ঐতিহাসিক GDP সমন্বয় করা।

    Click here to Read More
    Previous Article
    তথ্য গোপন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম-ফিল আপ করলে কী হতে পারে? জানালেন মন্ত্রী
    Next Article
    ঋতব্রত তৃণমূল নেতাদের ছবিতে জুতোপেটা করল কালীঘাট তৃণমূল কর্মীরা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment