Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতীয় দলের হারে খুশি সূর্যকুমার যাদব! BCCI-কে লক্ষ্য করে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে আর ভারতীয় দলের (Indian Cricket Team) অংশ নন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু তাকে দল থেকে ছেঁটে ফেলে চরম অস্বস্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে টানা ৪ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি মেন ইন ব্লুজ। খুব স্বাভাবিক ভাবেই এই অবস্থায় সদ্য প্রাক্তন ভারতীয় অধিনায়কের বক্তব্য কি হতে পারে সেই নিয়ে কৌতূহল ছিল ক্রিকেট প্রেমীরা।

    ভারতীয় দলের হারে খুশি সূর্যকুমার যাদব?
    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয় যেখানে দাবি করা হয়েছিল যে বিসিসিআইয়ের ওপর চরম ক্ষুব্ধ স্কাই। সোশ্যাল মিডিয়ায় বলা হয় যে তার বিরুদ্ধে বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তা মানতে পারেননি সূর্যকুমার। তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া এবং তাকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টিতে চরম অপমানিত হয়েছেন বলে জানিয়েছেন সূর্যকুমার।

    এবার সেই খবরটির সত্যতা বিষয়ে মুখ খুললেন সূর্যকুমার। সোশ্যাল মিডিয়ায় তিনি সরাসরি জানিয়ে দেন যে তার মুখে কথা বসিয়ে যে খবরগুলো প্রকাশ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি ভারতীয় দলের প্রতি আজও সমান দায়বদ্ধ এবং দলের প্রত্যেক সতীর্থকে তিনি সম্মান করেন।

    আরও পড়ুন: ক্রিকেট নয়, বৈভবকে এই বিষয়ে প্রশিক্ষণ দিক গম্ভীর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় তারকা

    নিজের সোশ্যাল মিডিয়া স্টেটমেন্টে সূর্যকুমার বৈভব সূর্যবংশীকেও প্রশংসায় ভরিয়েছেন। তিনি বলেছেন, “দলের জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের জন্য সবসময়ই আমার শুভকামনা রইল। আমি জানি ছেলেরা নিজেদের সেরাটা দিচ্ছে এবং তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন সবসময়ই থাকবে। বৈভবের জন্য বিশেষ বার্তা রইলো। তুমি এমন এক যাত্রার শুরু করেছো যা অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। প্রতিটি মুহূর্ত উপভোগ করো এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে থাকো।

    আরও পড়ুন: রোহিত, কোহলিদের ক্লাবে ঢুকলেন অভিষেক শর্মা! নড়বড়ে টপ অর্ডারে হয়ে উঠলেন ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসা

    তিনি আরও লিখেছেন, “আমি আরও একটি জিনিস লক্ষ্য করেছি। অনলাইনে আমাকে নিয়ে একটি বিবৃতি ছড়িয়ে পড়েছে যা মিথ্যা ভাবে আমার নামে প্রচার করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমি এমন কোনো বিবৃতি দিইনি বা এর অনুমোদনও দিইনি। দয়া করে যাচাই না করা কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করবেন না। ভারতীয় ক্রিকেট, আমার সতীর্থ এবং এই খেলার প্রতি আমার সমর্থন আমার নামে চালিয়ে দেওয়া মিথ্যা বক্তব্যের চেয়ে অনেক বেশি জোরালো ও অর্থবহ।”

     

    Click here to Read More
    Previous Article
    "তানাশাহী-তুঘলকশাহী-হিটলারি শাসন শেষ কথা বলবে না..." দোলা সেন
    Next Article
    ভারতের ব্রহ্মসেই ভরসা ইন্দোনেশিয়ার! চুক্তিতে সিলমোহর, শুরু হবে UPI পরিষেবাও

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment