Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভারতে প্রথমবার সম্পন্ন হবে বিগ ব্যাশ লিগের ম্যাচ! অস্ট্রেলিয়া থেকে বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে  বিদেশ সফর করেছেন। ইন্দোনেশিয়ার পর গত ৮ জুলাই অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন তিনি। সেখানে ১০ জুলাই তথা শুক্রবার প্রধানমন্ত্রী মোদী ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী মোদী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, অস্ট্রেলিয়ায় সম্পন্ন হওয়া ফ্র্যাঞ্চাইজি বেসড T20 লিগ বিগ ব্যাশ লিগের (Big Bash League) ১৬ তম সিজনের প্রথম ম্যাচটি ভারতে (India) সম্পন্ন হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম কোনও বিদেশি T20 লিগ ভারতে তাদের প্রথম ম্যাচ আয়োজন করবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর চেন্নাইয়ের (Chennai) এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস এবং পার্থ স্কর্চার্সের মধ্যে ম্যাচটি সম্পন্ন হবে।

    ভারতে প্রথমবার সম্পন্ন হবে বিগ ব্যাশ লিগের ম্যাচ (Big Bash League)!

    অস্ট্রেলিয়ান সাংস্কৃতিক উৎসব একটি প্রধান আকর্ষণ হবে: জানিয়ে রাখি যে, বিগ ব্যাশ লিগ ভারতেও বেশ জনপ্রিয়। এই লিগের মরশুম সাধারণত ডিসেম্বরে শুরু হয় এবং ফাইনাল হয় জানুয়ারিতে। এই প্রথমবার বিদেশে এই লিগের ম্যাচ আয়োজিত হবে। ডিসেম্বরে ভারতে সম্পন্ন হতে চালা সপ্তাহব্যাপী অস্ট্রেলিয়ান সাংস্কৃতিক উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে BBL ২০২৬-২৭-এর প্রথম ম্যাচটি।

    Big Bash League match will be held in India for the first time.

    উভয় দেশেই ক্রিকেট একটি আবেগ: উল্লেখ্য যে, ১০ জুলাই সকালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রীড়া সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ‘যখনই আমার বন্ধু প্রধানমন্ত্রী আলবেনিজের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, ক্রিকেটই আমাদের মধ্যে একটি স্বাভাবিক বন্ধন তৈরি করেছে।’

    আরও পড়ুন: ৩৬ বছর পর Wimbledon-এ বড় সাফল্য ভারতীয় খেলোয়াড়ের! নয়া ইতিহাস গড়লেন ১৮ বছর বয়সী অর্ণব

    তিনি আরও বলেন,  ‘আমরা আহমেদাবাদে একসঙ্গে স্টেডিয়ামটি পরিদর্শন করেছিলাম, এবং আজ এখানে আমি খেলার আসল স্পিরিটটা অনুভব করতে পারছি, বিশেষ করে স্টিভ ওয়া এবং লিসা স্থালেকারের মতো কিংবদন্তিরা আমাদের মাঝে থাকায় এই অনুভূতি আরও সমৃদ্ধ হয়েছে।’

    আরও পড়ুন: ডোপ টেস্টে ব্যর্থ! এশিয়ান গেমসের স্কোয়াড থেকে বাদ পড়লেন ভারতের তরুণ শুটার

    প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পা রাখলে যেকোনও ভারতীয়ের মনে দু’টি অনুভূতি জাগে: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের উত্তেজনা, এবং এই উপলব্ধি যে ক্রিকেট আমাদের দুই দেশে শুধু একটি খেলা নয়, বরং একটি অভিন্ন আবেগ। কিন্তু আজ, শেষ ওভারের উত্তেজনার কোনও চাপ নেই। আছে শুধু খেলার আনন্দ, আমাদের বন্ধুত্বের নিবিড়তা, আর ভবিষ্যৎ চ্যাম্পিয়নদের উদ্দীপনা।’

    Click here to Read More
    Previous Article
    একধাক্কায় ৫০০০ টাকা বাড়ল ভাতা, DA-র পর আরেক সুখবর দিল রাজ্য, জারি বিজ্ঞপ্তি
    Next Article
    অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম পাবে ভারত! আর কোন কোন বিষয়ে হল চুক্তি? জানালেন প্রধানমন্ত্রী মোদী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment