Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উত্তরবঙ্গ যাওয়া এখন আরও সহজ! চাকদহ থেকে চালু শিলিগুড়ির এসি বাস

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : উত্তরবঙ্গ যাত্রায় বড় সুবিধা পেতে চলেছেন নদিয়ার বাসিন্দারা। চাকদহ থেকেই এবার সরাসরি শিলিগুড়ি যাওয়ার জন্য চালু হল নতুন এসি বাস পরিষেবা (Bus Service)। রাতভর যাত্রা হলেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যে বিশেষ ঘাটতি হবে না।‌ এতদিন কলকাতা ও কৃষ্ণনগর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করলেও চাকদহ থেকে সরাসরি উত্তরবঙ্গগামী আধুনিক বাস পরিষেবা ছিল না।

    চাকদহ থেকে উত্তরবঙ্গ বাস পরিষেবা (Bus Service)

    সেই ঘাটতি মেটাতেই রানাঘাট, চাকদহ এবং কল্যাণী এলাকার যাত্রীদের জন্য এই পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে উত্তরবঙ্গে যাওয়ার জন্য তাঁদের অন্য শহরে গিয়ে বাস ধরার প্রয়োজন নেই। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় চাকদহ চৌমাথা বাস স্ট্যান্ড থেকে বাসটি শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবে।

    নির্দিষ্ট রুট অনুযায়ী রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বেথুয়াডহরি, বহরমপুর, ফরাক্কা এবং বাগডোগরা হয়ে বাসটি শিলিগুড়ি জংশনে পৌঁছবে। অর্থাৎ নদিয়ার পাশাপাশি মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের যাত্রীদেরও এই পরিষেবা কাজে আসবে। যাত্রীদের সুবিধার জন্য টিকিট বুকিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে অনলাইনে।

    ওয়েবসাইটের মাধ্যমে আগাম টিকিট কাটার পাশাপাশি মোবাইল অ্যাপ ব্যবহার করেও আসন সংরক্ষণ করা যাবে। দীর্ঘ সফরে শৌচাগারের প্রয়োজন মেটাতে বাসের ভিতরেই রয়েছে বায়ো-টয়লেট। আরামদায়ক আসনের কারণে রাতের যাত্রাও তুলনামূলক স্বস্তিদায়ক হবে।

    রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গণপরিবহণ ব্যবস্থার উন্নয়নের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও বাস পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই মধ্যে চাকদহ থেকে শিলিগুড়ির এই নতুন পরিষেবা স্থানীয় যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।

    AC bus service now available from Chakdah to Siliguri

    আরও পড়ুন : কলকাতা হাই কোর্টে আসছেন স্থায়ী প্রধান বিচারপতি! সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বড় সুপারিশ

    বিশেষ করে রানাঘাট-চাকদহ-কল্যাণী এলাকার যে সমস্ত মানুষ নিয়মিত উত্তরবঙ্গে যাতায়াত করেন, তাঁদের জন্য এই বাস পরিষেবা বাড়তি সুবিধা এনে দেবে। সরাসরি বাস যোগাযোগ তৈরি হওয়ায় সময় ও যাতায়াতের ঝামেলা কমার পাশাপাশি দীর্ঘ সফর আরও আরামদায়ক হবে বলেই আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, কলকাতায় কবে মিলবে স্বস্তি? আজকের আবহাওয়ার খবর
    Next Article
    কলকাতা হাই কোর্টে আসছেন স্থায়ী প্রধান বিচারপতি! সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বড় সুপারিশ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment