Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উচ্চ প্রাথমিকে নিয়োগে বড় আপডেট, ২১ জুলাই থেকে শুরু কাউন্সেলিং

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে উচ্চ প্রাথমিকের শিক্ষক পদে চাকরির আশায় থাকা হাজার হাজার প্রার্থীর। আইনি জটিলতায় দীর্ঘদিন আটকে থাকা স্কুল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া (SSC) ফের গতি পেয়েছে। এবার কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। সব কিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই বহু প্রার্থীর হাতে নিয়োগপত্র পৌঁছতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।

    কবে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ কাউন্সেলিং ?

    বুধবার প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু হবে আগামী ২১ জুলাই থেকে চলবে ৩০ জুলাই পর্যন্ত। নির্ধারিত সময়সূচি মেনেই ধাপে ধাপে প্রার্থীদের ডাকা হবে। কমিশন জানিয়েছে, প্রত্যেক প্রার্থীর কাউন্সেলিংয়ের নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকা কল লেটার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। শুক্রবার থেকে সংশ্লিষ্ট প্রার্থীরা সেই নথি ডাউনলোড করতে পারবেন।

    এই অগ্রগতির নেপথ্যে রয়েছে আদালতের নির্দেশ। ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া অবমাননা মামলার শুনানিতে মেধাতালিকাভুক্ত ১,২৪১ জনের কাউন্সেলিং ও সুপারিশ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এরপর ২১ মে শিক্ষা দপ্তর আদালতের কাছে ১,১৭৭টি শূন্যপদের তথ্য জমা দেয়। সেই তথ্য যাচাইয়ের পর স্থগিত হয়ে থাকা নিয়োগ প্রক্রিয়া আবারও সচল করার পথ খুলে যায়। তারই পরবর্তী পদক্ষেপ হিসেবে কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করল কমিশন।

    উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ আগস্ট টেট পরীক্ষা হয়েছিল। প্রায় এক বছর পরে, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এরপর বহু বছর অপেক্ষার পর ২০২৪ সালের ২৮ আগস্ট ১৪,০৫২ জনের চাকরির সুপারিশের নির্দেশ দেওয়া হয়। ওই বছরের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হয় চূড়ান্ত মেধাতালিকা এবং ৩ অক্টোবর থেকে শুরু হয়েছিল কাউন্সেলিং ও সুপারিশের কাজ।

    update on ssc recruitment, Counseling begins on July 21
    আরও পড়ুন : ইস্তফার পর কোয়েলকে নিয়ে বড় বার্তা সুকান্তর, জোরালো বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা

    প্রসঙ্গত, সেই সময় ১২,৭২৩ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশ সম্পূর্ণ হলেও, বাকি প্রার্থীদের নিয়োগ আইনি জটিলতার কারণে থমকে যায়। এখন নজর পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার দিকে। যদি আর কোনও আইনি বা প্রশাসনিক বাধা সামনে না আসে, তবে দুর্গাপুজোর আগেই উচ্চ প্রাথমিকের একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগ বাস্তবায়িত হতে পারে। ফলে বহু চাকরিপ্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ভয়ানক রেল দুর্ঘটনা! স্কুলপড়ুয়া ভর্তি পুল কারে ধাক্কা ট্রেনের, চার জনের মৃত্যু
    Next Article
    সরকারি কর্মীদের নয়া পে কমিশন নিয়ে মিটিং হয়ে গেল কলকাতায়, DA নিয়ে কী সিদ্ধান্ত?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment