Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    UCC নিয়ে আরও একধাপ এগিয়ে গেল সরকার! তৈরি ৯ সদস্যের কমিটি, কারা কারা রয়েছেন?

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসতেই অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালু করার তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি। ইউসিসির (UCC) খসড়া বিল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি তৈরির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই কমিটি তৈরি হয় গেল। আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করে ৯ সদস্যের কমিটির কথা ঘোষণা করা হয়েছে।

    ইউসিসি সংক্রান্ত এই কমিটিতে কারা কারা রয়েছেন? | (Uniform Civil Code)

    গতকাল বিচার বিভাগের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এই কমিটির চেয়ারপার্সন। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ এই উচ্চপর্যায়ের কমিটির মেম্বার-কনভেনারের দায়িত্ব সামলাবেন।

    আরও পড়ুনঃ ২৫ লক্ষ টাকা থেকে চাকরি! বারুইপুরে গণপিটুনিতে নিহতের পরিবারের জন্য একাধিক পদক্ষেপ রাজ্যের

    মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষার জন্য তৈরি হতে চলা এই কমিটিতে আমলা, আইন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজকর্মীদের ভারসাম্য রাখা হবে। ৯ সদস্যের এই কমিটিতে সেই ভারসাম্য চোখে পড়েছে।

    অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই ছাড়া এই কমিটিতে রয়েছেন, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, আইএএস দুষ্মন্ত নারাইয়ালা, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ড. রত্না ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক এবং নির্মাল্য ভট্টাচার্য।

    Uniform Civil Code UCC expert committee

    বিচার বিভাগের তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির ৪৪ নং অনুচ্ছেদের উপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিলের মূল লক্ষ্য হল, রাজ্যের সব স্থায়ী বাসিন্দার বিবাহ, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, ভরণপোষণ ও স্থাবর-অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারের মতো দেওয়ানি বিষয়গুলি বিশ্বাস, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে একটি অভিন্ন আইনের অধীন আনা।

    সম্প্রতি দিল্লিতে প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সেখানে রাজ্যে ইউসিসি চালুর রূপরেখা কী হবে সেই নিয়ে মূলত আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর। এরপরেই ৯ সদস্যের উচ্চপর্যায়ের কমিটির ঘোষণা করা হল।

    Click here to Read More
    Previous Article
    তারকার সমাবেশ "আজও অর্ধাঙ্গিনী'র" প্রিমিয়ারে । Kaushikganguli churniganguli । jayaAhsan
    Next Article
    তৃণমূল কার্যালয়ে কন্ডোমের প্যাকেট ও একাধিক নথিপত্র উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য ।

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment