Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তৃণমূলের সঙ্গে যোগসূত্র? নাবালিকা ধর্ষণের ঘটনায় প্রশাসনকে তোপ অমিত মালব্যর

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : শান্তিনিকেতনের সরকারি হোমে ধর্ষণের ঘটনার অভিযোগে ভোটের মাঝেই ছড়িয়েছে চাঞ্চল্য। নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের। এবার এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দিতে দেখা গেল বিজেপির মুখপাত্র অমিত মালব্যকে (Amit Malviya)। মুখপাত্র অমিত মালব্যকে।

    শান্তিনিকেতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ অমিত মালব্যর (Amit Malviya)

    শান্তিনিকেতনের ঘটনায় প্রথম থেকেই সরব হতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলকে। সম্প্রতি একটি টুইটে অমিত মালব্য রাজ্যের শাসক দলকে ধিক্কার জানিয়ে লিখেছেন, ‘একটি অত্যন্ত অস্বস্তিকর অপরাধের ঘটনা সামনে এসেছে। এক ৪৫ বছর বয়সী ব্যক্তি, যার তৃণমূলের ইউনিয়নের সঙ্গে যোগ রয়েছে, ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছে’।

    Amit Malviya expressed concern over rape case

    কী লিখেছেন বিজেপি মুখপাত্র: পুলিশকে তোপ দেগে তিনি আরও লিখেছেন, ‘অভিযুক্ত পলাতক। ঘটনা যথেষ্ট গুরুতর হওয়া সত্ত্বেও পুলিশ এখনও কোনও এফআইআর দায়ের করেনি। এতে বিলম্ব এবং দায়বদ্ধতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায় থানায় রয়েছেন। নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ দাবি করেছেন তিনি।

    আরও পড়ুন : ‘আর জি করের ঘটনার পরও শিক্ষা হয়নি’, শান্তিনিকেতনের ধর্ষণের ঘটনায় সরব শমীক ভট্টাচার্য

    প্রশাসনকে কটাক্ষ অমিত মালব্যর: অমিত মালব্য (Amit Malviya) আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের ভালো কিছু প্রাপ্য। দ্রুত বিচার, দৃঢ় পদক্ষেপ, নির্যাতিতদের পাশে অবিচল ভাবে থাকবে এমন ব্যবস্থাপনা। এটা চিরদিন চলতে পারে না, পরিবর্তন আসছে’।

    আরও পড়ুন : ট্রেন মিস করলে সেই টিকিটে ওঠা যায় অন্য ট্রেনে? ভোগান্তি এড়াতে জানুন রেলের নিয়ম

    অভিযোগ অনুযায়ী, বুধবার রাতের ঘটনা এটি। নাবালিকাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। নাবালিকার কথায়, ‘আমি বেঁচে ফিরব কিনা জানি না, কিন্তু দোষীদের সকলের যেন শাস্তি হয়’। বৃহস্পতিবার রাতেই শান্তিনিকেতন থানায় দায়ের হয় অভিযোগ।

    Click here to Read More
    Previous Article
    বাংলা আর কলকাতা দেখতে হবে না, আপনি Delhi-এর Pahalgam দেখুন : Mamata Banerjee
    Next Article
    '২৯ তারিখে তুফান আসবে, ২০০বেশি সিট পাবে BJP' বাংলায় ভোটপ্রচারে এসে বিরাট দাবি Ravi Kishan-এর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment