Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রাফিক এড়াতে বড় উদ্যোগ, কলকাতায় আসছে ওয়াটার ট্যাক্সি! কোন কোন ঘাট যুক্ত হবে?

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে অফিসে যাচ্ছেন। তাও আবার আধঘণ্টার পথ পৌঁছিয়ে যাচ্ছেন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে। এইসব শুনে ভাবছেন কিভাবে সম্ভব। আসলে রাজ্য সরকারের তরফ থেকে পরিবহন ব্যবস্থায় আনতে চলেছে বড় উদ্যোগ। খুব শীঘ্রই চালু হতে চলেছে, ওয়াটার ট্যাক্সি। এমনটাই ঘোষণা করল রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

    ওয়াটার ট্যাক্সি নিয়ে বড় ঘোষণা অর্জুন সিং এর (Arjun Singh)

    ট্যাক্সি বলে সবার আগে মাথায় আছে হলুদ অথবা সাদা চার চাকার ছবি। তবে সেই ট্যাক্সের সঙ্গে জুড়ে যাবে এই ওয়াটার। আদতে বিষয়টি হল ওয়াটার ট্যাক্সি অর্থাৎ জলযান। গঙ্গাবক্ষে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবে এই বিশেষ ট্যাক্সি। এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

    Arjun Singh makes a major announcement regarding water taxis

    আরও পড়ুন: শ্রাবণী মেলায় অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ ট্রেন, বড় ঘোষণা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

    উল্টো রথের দিন ভাটপাড়ায় খুঁটিপুজো উদ্বোধন করে এই বিষয়ে জানান তিনি। তিনি জানান, সড়কপথে যানজট ও যাত্রী স্বাচ্ছন্দকে প্রাধান্য দিতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলপথ যদি উন্নত না করি শহরের ট্রাফিকের চাপ কমবে না। এরপরেই ওয়াটার ট্যাক্সের ঘোষনা করেন তিনি।

    কোন কোন রুটে চলবে এই ওয়াটার ট্যাক্সি:

    একাধিক রুটে ওয়াটার ট্যাক্সি চালুর পরিকল্পনা রয়েছে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ব্যারাকপুর থেকে বাবুঘাট, মেটিয়াবুরুজ থেকে বাবুঘাট। তালিকায় রয়েছে হাওড়া, বালি। রুট আরও বাড়ানো হতে পারে।

    এই বিষয়ে কী বলছেন যাত্রীরা?
    ওয়াটার ট্যাক্সি চালু ঘোষণার পর খুশি নিত্যযাত্রীরাও। তাঁদের কথায়, সময় যেমন বাঁচবে, তেমনই যানজটের দুর্ভোগও এড়ানো যাবে। সময়ে কাজে পৌঁছনো যাবে। জলপথে পরিবহনের আরও একটা বিকল্পও তৈরি হবে (Arjun Singh)।

    Click here to Read More
    Previous Article
    হাওড়া স্টেশন হচ্ছে আরও আধুনিক! নতুন প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবায় আসছে বড় পরিবর্তন
    Next Article
    ‘আবার DA মামলা আবার..,’ কার খপ্পরে? সুপ্রিম শুনানি পিছোতে সরব সরকারি কর্মীরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment