Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেসি কাণ্ডে আর্থিক কেলেঙ্কারির টাকা ফেরত পাবে ক্ষতিগ্রস্ত ফুটবলপ্রেমীরা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত ডিসেম্বর মাসের ১৩ তারিখ কলকাতায় পা রেখেছিলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার (Argentina) তারকা ফুটবলারকে দেখার জন্য উন্মাদনার অভাব ছিল না। কষ্ট করে চড়া দামে টিকিট কেটে নিজেদের স্বপ্নের নায়ককে দেখার জন্য যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু তৎকালীন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) কারণে তৈরি বিশৃঙ্খলায় মেসিকে ঠিকমতো দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন বাংলার ফুটবলপ্রেমীরা। কিন্তু এবার তাদের জন্য সুখবর শোনালেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।

    কলকাতায় শতদ্রু দত্তের উদ্যোগে আয়োজিত সেই মেসি ইভেন্টে বড়সড় আর্থিক কেলেঙ্কারির খবর পেয়েছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। গোটা রাজ্যের সেই সকল ক্রীড়াপ্রেমী, যারা পয়সা দিয়েও মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

    এরপর তিনি সরাসরি সেই ক্রীড়াপ্রেমীদের উদ্দেশ্য করে বলেছেন, “তরুণ প্রজন্মের প্রচুর ছেলে-মেয়ে ওইদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তারা মেসির খুব বড় ভক্ত। তারা টাকা দিয়ে মেসিকে সামনে থেকে দেখতে চেয়েছিলেন। আমি খুব চেষ্টা করছি যাতে সবার টাকা ফেরত দেওয়া সম্ভব হয়।”

    আরও পড়ুন: অবশেষে আর্জেন্টিনার বিরুদ্ধে কড়া হলো FIFA! ১০ ম্যাচের জন্য নির্বাসিত মেসির এই সতীর্থ, দিতে হবে বিশাল অঙ্কের টাকা

    ওই বিশেষ ইভেন্টের জন্য ৪০০০, ৮০০০ এমনকি ১২,০০০ টাকা দিয়েও টিকিট কেটে চরম প্রতারণার শিকার হয়েছিলেন ফুটবল প্রেমীরা। রাগে ক্ষোভে স্টেডিয়ামে ভাঙচুর চালান ফুটবলপ্রেমীদের একাংশ। এই হাজার হাজার দর্শকদের খোয়া যাওয়া টাকা কীভাবে তাদের ফিরিয়ে দেওয়া যায়, সেই বিষয়ে রাজ্য সরকার অভ্যন্তরীণ ভাবে জোরকদম আলোচনা ও আইনি প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বিশ্বাস করেন রাজ্য সরকার এই অর্থ ফিরিয়ে আনতে পারবে।

    আরও পড়ুন: অগ্নিমিত্রার ধমক খাওয়া বৃদ্ধার পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন বড় কথা

    এই আশ্বাসবাণীর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে ক্রীড়াক্ষেত্রে শোচনীয় পরিকাঠামোর আমূল পরিবর্তনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই লক্ষ্যে রাজ্য সরকার ৪০০ কোটি টাকার বিশেষ বাজেটের কথা ঘোষণা করেছে। তাছাড়া ১০০টি মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ার পরিকল্পনার কথাও প্রকাশ করেছেন তিনি।

     

    Click here to Read More
    Previous Article
    Riddhi Sen: ‘ডাক্তার কাকু' নিয়ে কী জানালেন ঋদ্ধি
    Next Article
    টলিপাড়ায় নতুন জুটি ওম-মৌপিয়া, স্বপ্নজালে প্রেমের গল্প বুনবেন পরিচালক দুর্জয় মণ্ডল

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment