Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টিকিট বুকিং হবে আরও সহজ! অ্যাপ ব্যবহারে বড় উদ্যোগ শিয়ালদহ ডিভিশনে

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) নতুন অ্যাপ RailOne এর মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে। ট্রেনের টিকিট কাটার জন্য হুড়োহুড়ি, তাড়াহুড়োর মধ্যে স্টেশনের লাইনে দাঁড়ানোর ঝক্কি এবার শেষ হতে চলেছে। রেলের নতুন অ্যাপটি ব্যবহার করে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে বুক করা যাবে টিকিট। আর তাই এবার শিয়ালদা ডিভিশন অনলাইনে টিকিট কাটার জন্য উৎসাহ দিচ্ছেন সকল যাত্রীদের।

    অ্যাপে টিকিট কাটতে জোর শিয়ালদহ ডিভিশনের (Indian Railways)

    আগে লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য ব্যবহার করা হত ইউটিএস অ্যাপ। অন্যদিকে দূরপাল্লার ট্রেনের টিকিটের জন্য ব্যবহার করা হয় আইআরসিটিসি অ্যাপ। তবে এখন আর আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। নতুন অ্যাপ দিয়েই কাটা যাবে দুরকম টিকিট (Indian Railways)।

    Indian Railways sealdah Division pushes for in-app ticket booking

    আরও পড়ুন: সপ্তাহজুড়ে দুপুরে হাওড়া ডিভিশনে ট্রেন পরিষেবায় বড় বদল! কোন কোন লোকাল বাতিল, জেনে নিন

    তাছাড়াও রেলওয়ান মোবাইল অ্যাপ সংক্রান্ত পূর্ববর্তী সচেতনতামূলক প্রচার অভিযানে যাত্রীদের বিপুল সাড়া পাওয়ার পরে, শিয়ালদহ বিভাগ ডিজিটাল টিকিটিংকে আরও জনপ্রিয় করে তুলতে তাদের প্রচার অভিযানকে আরও জোরদার করেছে।

    আর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যাত্রীদের আগের থেকে বেশি সুবিধা প্রদান করা ও টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনের ঝামেলা থেকে মুক্তি দেওয়া। এর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে বাণিজ্যিক বিভাগের কর্মীরা যাত্রীদের রেলওয়ান মোবাইল অ্যাপ ডাউনলোড করতে ও এই অ্যাপের মাধ্যমে কিভাবে টিকিট কাটা যায় পাশাপাশি অ্যাপের বিভিন্ন সুবিধা সম্পর্কে জানাতে দ্রুত ও সহজ ক্রিকেট বুকিং এর জন্য ওয়ালেট ব্যবহারের সক্রিয়তাভাবে সহায়তা করছেন।

    এই প্রচার ইতিমধ্যে ইতিবাচক ফল ফেলেছে। শিয়ালদহ বিভাগের নতুন নির্বন্তক ও ডিজিটাল টিকিট বুকিং এ অবতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি এই উদ্যোগ ডিজিটাল ইন্ডিয়ান লক্ষ্য পূরণে সহায়তা হওয়ার পাশাপাশি টিকিট কাউন্টারে অপেক্ষার সময় কমানো এবং কাগজের ব্যবহার হ্রাস করা ও প্রতিদিন শিয়ালদহ বিভাগের মাধ্যমে লক্ষ লক্ষ যাত্রীদের সহজ ও নিরাপদে ভ্রমণের অভিজ্ঞতা আরও সহজ করে তুলছে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যে চালু হল গুন্ডাদমন আইন, অপরাধীদের বিরুদ্ধে কতটা শক্তিশালী হল প্রশাসন?
    Next Article
    এলপিজি কানেকশন নিয়ে বড় আপডেট! নতুন ৫ নিয়ম না মানলেই হতে পারে বিপদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment