Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টানা বৃষ্টিতে ভাসবে কলকাতা, বড় দুর্যোগের সতর্কতা, কেমন থাকবে কালকের আবহাওয়া?

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে গরম অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। অবশেষে বর্ষার প্রবেশ ঘটেছে বাংলায়। দফায় দফায় বৃষ্টির জেরে হাঁসফাঁস করা গরম থেকে রেহাই পেয়েছে বাংলার মানুষ। আজও দুপুরে আকাশ কালো করে নেমেছে বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

    মঙ্গলবার ভারী বৃষ্টি (South Bengal Weather) শহরে

    আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। আজ কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কয়েকদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে।

    South Bengal Weather 24 june

    আগামীকালের কী পূর্বাভাস: হাওয়া অফিস জানিয়েছে, আজ নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির দাপট বেশি থাকবে। ঘন্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন : ফাইভ স্টার কিচেনে হবে রান্না, ডিমের বদলে পড়ুয়াদের মিড ডে মিলে কী দেবে ইসকন?

    উত্তরবঙ্গে পরিস্থিতি উদ্বেগজনক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরামদায়ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির জেরে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। আজও উত্তরের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস ছিল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দিনভর রেড অ্যালার্ট জারি করা হয়।

    আরও পড়ুন : সর্ষে বাটতে গিয়ে তেতো হয়ে যায়? মাথায় রাখুন এই টিপস

    একটানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে নদীগুলির জলস্তর বাড়ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

    Click here to Read More
    Previous Article
    শচীনের ক্লাবে প্রবেশ করলেন রোহিত! ২০২৭ বিশ্বকাপের আগে বড় ভরসা পেলো ভারত
    Next Article
    মহিলা যাত্রীদের জন্য বড় পদক্ষেপ ভারতীয় রেলের! ১৭৫ টি স্টেশনে বিনামূল্যে মিলবে স্যানিটারি প্যাড

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment