Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপে ভারী বৃষ্টি, ভিজবে উত্তরও: আবহাওয়ার পূর্বাভাস

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গ (South Bengal Weather) থেকে যেন বৃষ্টি থামার নামই নিচ্ছে না। তবে এরই মাঝে ফের চোখ রাঙ্গাচ্ছে নিম্নচাপ। ঝড় বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এক নজরে দেখে নিন আগামীকাল কেমন থাকবে বঙ্গের আবহাওয়া সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    South Bengal Weather heavy rain in both bengal as well

    আরও পড়ুন: পাতে ইলিশ, তবে ভাপা-পাতুরি নয়! এবার চেখে দেখুন অভিনব পদ, রেসিপি রইল

    তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের ফলে উপকূলে ঘন্টায় ৫৫ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি টানা তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

    এমনকি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের পাশাপাশি (South Bengal Weather) সপ্তাহভর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। আজ অধিক বর্ষণের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে। এই সমস্ত জেলায় ঝড়বৃষ্টির ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায়। শুক্র থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।

    Click here to Read More
    Previous Article
    ১৯ গোলে লজ্জার হার! ওমেন্স জুনিয়র এশিয়া কাপে ভারতের মেয়েদের কাছে ধরাশায়ী পাকিস্তান
    Next Article
    Build a successful career, Learn Fitter skills at Shreemati Techno Institute

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment