Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    যাদবপুরে নাগা সন্ন্যাসীদের ‘বিকৃত’ ছবি পোস্ট, শতরূপের বিরুদ্ধে এবার দায়ের FIR

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কে বাম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। যাদবপুর এলাকায় সমবেত নাগা সন্ন্যাসীদের একটি বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। হরিপদ ভারতী স্মৃতি রক্ষা কমিটির তরফে যাদবপুর থানায় দায়ের হয়েছে অভিযোগ। ঠিক কী অভিযোগ বাম নেতার বিরুদ্ধে?

    শতরূপ ঘোষের (Shatarup Ghosh) বিরুদ্ধে দায়ের এফআইআর

    অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিচালনায় এবং  উপস্থিতিতে ‘গেরুয়া সম্মান যাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বহু নাগা সন্ন্যাসী তাদের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য অংশগ্রহণ করেন।

    FIR lodged against shatarup ghosh

    কী অভিযোগ উঠেছে: অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, এ বিষয়ে রাজ্যের একজন সুপরিচিত রাজনীতিবিদ শতরূপ ঘোষ ৯ সেপ্টেম্বর রাতে তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করেন, যেখানে নাগা সন্ন্যাসীদের খুবই অশ্লীল এবং ঘৃণামূলক ভাবে প্রদর্শন করা হয়। ওই ছবিটি কি সত্যিই সেদিন তোলা হয়েছিল নাকি এটি বিকৃত বা ফটোশপ করা হয়েছে তা যাচাই করা বাকি।

     আরও পড়ুন : রেস্তোরাঁর স্বাদ এবার বাড়ির হেঁশেলে, সুস্বাদু ডাল মাখানির সহজ রেসিপি দেখে নিন

    মুখ্যমন্ত্রীকেও অপমানের অভিযোগ: অভিযোগ, বহু ছবির মধ্যে থেকে শুধুমাত্র একটি ছবিকেই (Shatarup Ghosh) পোস্ট করার জন্য বেছে নেওয়া হয়েছে যা নাগা সন্ন্যাসীদের প্রতি ঘৃণাকে জাগিয়ে তুলেছে। শুধু তাই নয়, এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ক্যাপশনও রয়েছে যা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং নাগা সন্ন্যাসীদের প্রতি চূড়ান্ত অবমাননাকর।

    আরও পড়ুন : একঘেয়ে ভাজা খেয়ে বিরক্ত, নামমাত্র উপকরণে রাঁধুন ঠাকুরবাড়ির পোস্ত বেগুন

    অভিযোগপত্রটি শেয়ার করে কলকাতা পুলিশের কাছে বিষয়টি খতিয়ে দেখে বিচার করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও শতরূপকেও পোস্টটি ডিলিট করার বা জনসমক্ষে ক্ষমা প্রার্থনার আবেদন করা হয়েছে। কিন্তু এখনও কোনও জবাব মেলেনি বাম নেতার তরফে।

    Click here to Read More
    Previous Article
    গিটারে 'চুরা লিয়া' গানের সুর তুললেন সৌমিত্র খাঁ সঙ্গে দিলেন যুবদের উদ্দেশ্যে বার্তা
    Next Article
    ভারতের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন পাডিক্কল! BCCI হাতে দিলো নেতৃত্বের দায়িত্ব

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment