Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    টানা ১৬ ঘন্টা ধরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন রাস্তা দিয়ে হবে যান চলাচল?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : এ সপ্তাহের শেষেও বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। আগামী ৭ জুন রবিবার সকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মোট ১৬ ঘন্টা বন্ধ থাকবে এই সেতু। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, বিদ্যাসাগর সেতুর কেবল বদলানো হবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য যান চলাচল বন্ধ করা হবে বিদ্যাসাগর সেতুতে।

    ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)

    ১৬ ঘন্টা সেতু বন্ধ থাকার জন্য কিছু বিকল্প রাস্তা জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত গাড়িকে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর রোড হয়ে আসা গাড়ি গুলিকেও হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

    Second Hooghly Bridge will be closed on next Sunday

    বিকল্প রাস্তা কী: কেপি রোড ধরে যে গাড়িগুলি বিদ্যাসাগর সেতুর দিকে যাবে, সেই গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেট থেকে রেড রোড দিয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।

    আরও পড়ুন : অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের জন্য বাধ্যতামূলক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা বুঝবেন কীভাবে?

    আগেও বন্ধ ছিল সেতু: উল্লেখ্য, গত ৩১ মে-ও সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly Bridge) কোনও যান চলাচল করতে পারবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেবারও জানানো হয়েছিল, রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে সেতু।

    আরও পড়ুন : কেন্দ্রের নতুন নিয়ম, কখন সারেন্ডার করার প্রয়োজন নেই এলপিজি? জেনে নিন

    মে মাসের মাঝামাঝি সময় সেতুর কাজ হওয়ার কথা ছিল। সেতু বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু পরে মে মাসে আর সেই কাজ হয়নি। সেই রক্ষণাবেক্ষণের কাজই আগামী রবিবার হতে পারে বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নিউ আলিপুর! নামল কেন্দ্রীয় বাহিনী
    Next Article
    বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ! খেতাব জিততে হলে এই অভিশাপ টপকাতে হবে মেসির আর্জেন্টিনাকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment