Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ! খেতাব জিততে হলে এই অভিশাপ টপকাতে হবে মেসির আর্জেন্টিনাকে

    51 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অপেক্ষার আর মাত্র ৬ দিন। তারপরেই বেজে উঠবে বিশ্বকাপের (FIFA World Cup 2026) দামামা। গোটা পৃথিবীর ফুটবলপ্রেমীরা এক মাসের জন্য নাওয়া-খাওয়া ভুলে মেতে উঠবেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের মজা নিতে। আর এবারের বিশ্বকাপেও ফেভারিট হিসেবে মাঠে নামবে ২০২২ সালে কাতারে আয়োজিত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল, লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)।

    গতবারের বিশ্বজয়ী গোটা দলটার ৭৫ শতাংশ তারকাকে এবারও দেখা যাবে নীল সাদা জার্সিতে। কিংবদন্তি লিওনেল মেসিকে শেষবার হয়তো এই প্রতিযোগিতায় মাঠে দেখা যাবে। নিজের শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে চাইবেন এলএমটেন। কিন্তু তিন বারের বিশ্বজয়ীদের লড়াইটা একেবারেই সহজ হবে না।

    বিশ্বকাপের মঞ্চে আসা কোনও দলই ফেলনা নয়। তবু পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা বেশ সহজ গ্ৰুপে রয়েছে। আলজেরিয়া, অস্ট্রিয়া বা জর্ডানের মতো দলগুলি লিওনেল স্কালোনির ছেলেদের বেশি বেগ দেবে, এমনটা কেউই আশঙ্কা করছে না। কিন্তু নক-আউট পর্বে ফ্রান্স, স্পেন বা পর্তুগালের মতো দলগুলি ভালো পরীক্ষা নেবে আর্জেন্টিনার দলীয় সংহতির।

    তবে এসব বাঁধা-বিপত্তি ছাড়াও আরও একটি বিষয় ভাবাচ্ছে নীল সাদা ভক্তদের। আর সেই বিষয়টি হলো ক্রমতালিকার শীর্ষে থাকার অভিশাপ যা ১৯৯২ সাল থেকে তাড়া করে বেড়াচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলিকে। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতির পাশাপাশি অদ্ভুত এক পরিসংখ্যানের মুখোমুখি ভয় তাড়া করে বেড়াচ্ছে আর্জেন্টিনা ভক্তদের!

    আরও পড়ুন: এই ২ তরুণ ফুটবলার হবেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের চমক! তালিকায় এক ব্রাজিলিয়ান ও আর্জেন্টিনার ১

    আগামী রবিবার বিশ্বকাপ পূর্ববর্তী প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবেন এমি মার্টিনেজরা। তাদেরকে হারাতে পারলেই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে লিওনেল মেসিদের দল। হন্ডুরাসকে হারাতে পারলে আর্জেন্টিনার পয়েন্ট হবে ১৮৭৬.১১। স্পেন ও ফ্রান্স নিজ নিজ প্রীতি ম্যাচে জয় না পাওয়ায় এই পয়েন্ট পেয়েই ফিফা ক্রমতালিকার শীর্ষে উঠবে আর্জেন্টিনা। কিন্তু ইতিহাস বলছে, বিশ্বকাপের আগে এক নম্বরে থাকা দলের জন্য অপেক্ষা করে এক ‘অভিশাপ’!

    আরও পড়ুন: যে ২ কারণে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন অস্কার! নতুন কোচের আলোচনায় উঠে এলো এই ২ নাম

    ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে বিশ্বকাপের আগে ক্রমতালিকার শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে নামা কোনো দলই বিশ্বকাপ জিততে পারেনি! ফলে এখন অনেক আর্জেন্টিনা ভক্তই এই প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রিয় দলকে বড় ব্যবধানে হারতে দেখতে চাইছে।

    আসুন দেখে নেওয়া যাক ১৯৯২ সালে ফিফা ক্রমতালিকা চালু হওয়ার পর থেকে শীর্ষে থাকা দলগুলি বিশ্বকাপে অংশগ্রহণ করার পর তাদের পারফরম্যান্সের ইতিহাস

    ১৯৯৪ বিশ্বকাপ: জার্মানি (১ নম্বর)। ফলাফল: কোয়ার্টার ফাইনালে।
    চ্যাম্পিয়ন দল: ব্রাজিল।

    ১৯৯৮ বিশ্বকাপ: ব্রাজিল (১ নম্বর)। ফলাফল: ফাইনালে হার।
    চ্যাম্পিয়ন দল: ফ্রান্স।

    ২০০২ বিশ্বকাপ: ফ্রান্স (১ নম্বর)। ফলাফল: গ্রুপ পর্ব থেকেই বিদায়।
    চ্যাম্পিয়ন: ব্রাজিল।

    ২০০৬ বিশ্বকাপ: ব্রাজিল (১ নম্বর)। ফলাফল: কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়।
    চ্যাম্পিয়ন: ইতালি।

    ২০১০ বিশ্বকাপ: ব্রাজিল (১ নম্বর)। ফলাফল: কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়।
    চ্যাম্পিয়ন: স্পেন।

    ২০১৪ বিশ্বকাপ: স্পেন (১ নম্বর)। ফলাফল: গ্রুপ পর্ব থেকেই বিদায়।

    চ্যাম্পিয়ন: জার্মানি।

    ২০১৮ বিশ্বকাপ: জার্মানি (১ নম্বর)। ফলাফল: গ্রুপ পর্ব থেকেই বিদায়।
    চ্যাম্পিয়ন: ফ্রান্স।

    ২০২২ বিশ্বকাপ: ব্রাজিল (১ নম্বর)। ফলাফল: কোয়ার্টার ফাইনালে বিদায়।
    চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা।

    তাহলে কি এবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? নাকি অভিশাপ কাটিয়ে টানা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা? উত্তর পেতে অপেক্ষা আর দেড় মাসের।

    Click here to Read More
    Previous Article
    টানা ১৬ ঘন্টা ধরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন রাস্তা দিয়ে হবে যান চলাচল?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment