Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্বস্তিতে যাত্রী ও পথচারীরা! লেভেল ক্রসিংয়ের ঝুঁকি কমাতে রাজ্যজুড়ে বড় পরিকল্পনা

    6 days ago

    বাংলা হান্ট ডেস্ক: গণপরিবাহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন। তবে এই ট্রেনেই নানান রকম বিপদের আশঙ্কা ঘটে থাকে। যার মধ্যে লেভেল ক্রসিং এর দুর্ঘটনার বহু মানুষের প্রাণ যায়। আর সেই কারণে সেই ঝুঁকি দূর করতে ও নিরবিচ্ছিন্ন তা যান চলাচল নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিল পূর্ব রেল (Eastern Railway)। ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং গুলি পরিবর্তে রোড ওভারব্রিজ ও রোড আন্ডার ব্রিজ নির্মাণের জন্য একটি বড় পরিকাঠামো মূলক মিশন হাতে নিল ভারতীয় রেল।

    লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রুখতে বড় উদ্যোগ পূর্ব রেলের (Eastern Railway)

    সূত্রের খবর এই মিশন আওতায় রাজ্যজুড়ে মোট ৫৭৯ টি রোড আন্ডার ব্রিজ ও ২০৭ টি রোড ওভারব্রিজ চালু করা হয়েছে। যার মধ্যে হাওড়ার ডিভিশনের সব থেকে বেশি রোড আন্ডার ব্রিজ ও রোড ওভারব্রিজের কাজ চালু হয়েছে। যাত্রীদের যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখেই এই কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল। মূলত রেল লাইনের কাছে দুর্ঘটনার ঝুঁকি দূর করতে ও যান চলাচল নিরবিচ্ছিন্নভাবে করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে (Eastern railway)।

     

    Eastern Railway takes a major initiative to prevent accidents at level crossings

    আরও পড়ুন: আধার আপডেট করতে গিয়ে বেশি টাকা খরচ করছেন না তো? জেনে নিন সঠিক চার্জ

    এছাড়াও, স্থানীয় এলাকার গতিশীলতার সঙ্গে কোনও আপস না করেই ট্রেনগুলো যাতে নিরাপদে ও দ্রুত গতিতে যাতায়াতের সুযোগ পান সেই ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের নেতৃত্বে এই মিশনের কাজ হয়েছে।

    পাশাপাশি এই মিশনের আওতায় মোট ৫৭৯টি রোড আন্ডার ব্রিজ এবং ২০৭টি রোড ওভার ব্রিজ হয় চালু হয়েছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে সবথেকে বেশি অর্থাৎ ২৪৪টি রোড আন্ডার ব্রিজ এবং ৫৩টি রোড ওভার ব্রিজ চালু হয়েছে।

    যার মধ্যে রয়েছে শিয়ালদহ ডিভিশন, সেখানে ১১৯টি রোড আন্ডার ব্রিজ এবং ৩৭টি রোড ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, মালদা ডিভিশনে ১১২টি রোড আন্ডার ব্রিজ এবং ৫০টি রোড ওভার ব্রিজ তৈরি হয়েছে। পাশাপাশি রয়েছে আসানসোল ডিভিশনে ১০৪টি রোড আন্ডার ব্রিজ (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ‘যুবশক্তি’তে নতুন করে করতে হবে আবেদন! কবে থেকে মিলবে ৩০০০ টাকার বেকারভাতা?
    Next Article
    BJP ক্ষমতায় আসতেই বাংলায় শিল্প? পশ্চিমবঙ্গে ৬৫০ কোটি টাকার মেগা প্ল্যান আনতে পারে আমুল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment