Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্বাস্থ্যদফতরের সাথে সোমনাথ মন্দির যাত্রা করবে ১১০০ পুণ্যার্থী! সূচনা করতে পারেন শুভেন্দু অধিকারী

    13 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ নতুন সরকার, নতুন উপহার। রাজ্যের শাসনভার হাতে নেওয়ার পর থেকেই বাংলার মানুষের জন্য একের পর এক ঘোষণা করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। যার মধ্যে অন্যতম হল রাজ্যবাসীর জন্য আয়োজিত বিনামূল্যে সোমনাথ মন্দির দর্শন (Somnath Temple Yatra) করার সুযোগ।

    শুভেন্দু অধিকারীর হাত ধরেই সোমনাথ মন্দির যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন

    প্রসঙ্গত এবছর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে তথা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে মোট ১,১০০ জন পুণ্যার্থীর গুজরাত যাত্রার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, এই পুণ্য-যাত্রায় ভক্তদের ‘সফরসঙ্গী’ হচ্ছে স্বাস্থ্য দফতর। আগামী শনিবার থেকেই এই সফর শুরু হয়ে যাচ্ছে। নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরেই এই সোমনাথ যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

    জানা যাচ্ছে, কলকাতা স্টেশন থেকে মোট ১,১০০ পুণ্যার্থীর সঙ্গে ওই গুজরাটগামী ট্রেনে থাকবেন সরকারি চিকিৎসক, স্টাফ নার্স-সহ সাত জনের একটি মেডিক্যাল টিমও। নবান্নের নির্দেশ মেনেই তাঁদের পাঠাচ্ছে স্বাস্থ্য ভবন।

    আরও পড়ুনঃ ‘বামপন্থী জামা গায়ে সনাতনীদেরকে আক্রমণ, …পুজোয় একটাও স্টল নয়’, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

    জানা যাচ্ছে আগামী ১০ দিনের জন্য যে তিনজন চিকিৎসক পুণ্যার্থীদের সফরসঙ্গী হতে চলেছেন তাঁরা আসলে বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার’ হিসেবে স্বাস্থ্য দফতরে কর্মরত। এছাড়াও থাকবেন চার জন নার্সিং স্টাফ। তাঁরা মূলত কলকাতা মেডিক্যাল কলেজের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত।

    অন্যদিকে আচমকা ১০ দিনের জন্য পুণ্যার্থীদের সেবায় সরকারি চিকিৎসকদের অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তকে মোটেই ভালো ভাবে দেখছেন না রাজ্যের চিকিৎসক মহলের একাংশ। তাছাড়া অনেকে আশাবাদী সরকারের এই সিদ্ধান্তে চিকিৎসা পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটবে না।

    সোমনাথগামী পুণ্যার্থীদের সেবায় সরকারি চিকিৎসকদের যে মেডিক্যাল টিম যাচ্ছে তাদের কাছে মোট ৮০ ধরনের ওষুধ সহ আরও বেশ চিকিৎসা সামগ্রী পাঠানোর ব্যবস্থা করছে রাজ্যের স্বাস্থ্য দফতর। ওষুধের মধ্যে রয়েছে মোট ২,০০০ প্যারাসিটামল, ১,০০০ অ্যান্টাসিড। এছড়াও থাকছে ইনসুলিন, নর্মাল স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট,প্যানটোপ্রাজোল, মেটফরমিন, টেলমিসার্টান, অ্যামলোডিপাইন, মেট্রোনিডাজোল, সিটাগ্লিপটিন- এর মতো ওষুধ।

    Click here to Read More
    Previous Article
    একইদিনে অভিযান ও ব্লাড ব্যাঙ্ক বন্ধ করা যায় না! কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার মুখে স্বাস্থ্য দফতর
    Next Article
    ‘চোখের চিকিৎসার জন্য আস্ত হাওয়েলী ভাড়া’! সুমিতের জামিন খারিজের পরই অভিষেককে কটাক্ষ মদন মিত্রের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment