Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘চোখের চিকিৎসার জন্য আস্ত হাওয়েলী ভাড়া’! সুমিতের জামিন খারিজের পরই অভিষেককে কটাক্ষ মদন মিত্রের

    13 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের জামিনের আর্জি খারিজ হতেই গ্রেপ্তার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায় (Sumit Ray)। অভিষেকের কালীঘাট রোডের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছে তাকে। তারপরেই গোটা বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক সুমিত রায়ের জামিন খারিজ প্রসঙ্গে মুখ খুললেন মদন মিত্র

    তৃণমূলের প্রবীণ নেতার কথায়, ‘পুলিশ এটা ইনভেস্টিগেশন করে পেয়েছে। গ্রেফতার করার সময় হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে । গোটাটাই প্রশাসনের ব্যাপার। আমাদের যেটা খারাপ লাগছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ঘনিষ্ঠতম সহকর্মী হচ্ছেন সুমিত রায়, ১২ দিন ধরে টানা জিজ্ঞাসাবাদ চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পৃথিবীর সিলিকন ভ্যালির মত, সানফ্রান্সিসকোতে নিউ জার্সির লং আইল্যান্ডের একটা গোটা হাভেলি, হাভেলি মানে সবসময় আমরা সিনেমায় দেখি, হলিউডের সিনেমাতে দেখি, বইতে পড়ি, হাভেলিতে গিয়ে আমরা হাভেলির সামনে দাঁড়িয়ে বাইরে থেকে আমরা সেলফি তুলি। সেই গোটা একটা হাভেলি ভাড়া নিয়ে লং আইল্যান্ড নিউ জার্সিতে অভিষেক ব্যানার্জি চিকিৎসা করাচ্ছেন। ‘

    মদন মিত্রের কথায়, ‘আমরা খবর পেয়েছি। তো উনি চিকিৎসা করাচ্ছেন, টাকা দিয়েছেন, কোথা থেকে পেয়েছেন সবই তাঁদের ব্যাপার। আমরা বাংলার মানুষ, নির্বাচনে মানুষ আমাদের ভোট দিয়েছেন।’

    আরও পড়ুনঃ ‘বামপন্থী জামা গায়ে সনাতনীদেরকে আক্রমণ, …পুজোয় একটাও স্টল নয়’, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

    এরপরেই জল্পনা উস্কে দিয়ে তিনি বললেন, ‘আমাদের মনে একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছেও জানালাম, এবং সরকারকেও বললাম যে এত টাকা! আমি চাই অভিষেক সুস্থ হোক, ভালো হোক, খুব তাড়াতাড়ি সেরে আসুক। এমনভাবে সেরে আসুক যাতে আর না যেতে হয়। কিন্তু একটা চোখের চিকিৎসার জন্য গোটা একটা হাভেলি ভাড়ার প্রয়োজন হল! ‘

    এরপরেই বললেন, ‘ললিত মোদীরা পালিয়ে গিয়েছিল, বিজয় মাল্যরা পালিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা নাম দিয়েছিলেন মা মাটি মানুষ, তৃণমূল কংগ্রেস, ঘাসের ওপর জোড়া ফুল। ঘাসের উপর জোড়া ফুলটি যদি নিউ জার্সির লং আইল্যান্ডের হাভেলির ছাদের ওপর ফোটে তখন মানুষের কোথাও যেন একটু কিন্তু কিন্তু থাকে। টাকাটাও তো খুব বড় টাকা । যদিও টাকাটা আমরা দিইনি। ওদের টাকা ওরাই গেছে।’

    সুমিতের গ্রেফতারির পরেই উঠতে শুরু হয়েছে নানা প্রশ্ন।

    সুমিত রায় গ্রেফতার হওয়ার পর নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। অভিষেক ঘনিষ্ঠ এই সুমিত রায় অনেক কিছু জানতেন বলেই দাবী করা হচ্ছে।তাই তিনি গ্রেফতার হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

    আরও পড়ুনঃ ভূতনির জন্য আরও ৫ কোটি টাকার আর্থিক বরাদ্দ! ফের মানবিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

    এই বিষয়ে অবশ্য মদন মিত্র বললেন, ‘এখন আমি কি বলবো। আমি আইনের বাইরে কোন কথাই বলবো না । শুধু আমি এটুকুই বলবো, যে অভিষেক যতদিন ছিল, সেই সময় যদি সুমিত অ্যারেস্ট হত কোন কারণে, অন্তত অভিষেক গিয়ে পাশে দাঁড়াতে পারতো। সুমিতের একটা সাহস হত।’

    Click here to Read More
    Previous Article
    স্বাস্থ্যদফতরের সাথে সোমনাথ মন্দির যাত্রা করবে ১১০০ পুণ্যার্থী! সূচনা করতে পারেন শুভেন্দু অধিকারী
    Next Article
    কলকাতায় ফিরেছিলেন ২০ বছর পর, এবার দশমের প্রশ্নপত্রে তসলিমা! দেখে কী বললেন লেখিকা?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment