Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্বামী সরকারি চাকরি করেন? স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা জানুন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদন শুরু হয়েছে দেড় মাসের বেশি হয়ে গিয়েছে। তবে এখনও এই প্রকল্পের (Government Scheme) ফর্ম ফিল আপ নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। কারও কারও জিজ্ঞাসা, স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাবে? এবার এই নিয়ে সামনে আসছে নতুন আপডেট।

    স্বামী সরকারি চাকরিজীবী হলে স্ত্রী অন্নপূর্ণা যোজনা পাবে? | (Annapurna Yojana)

    জুলাইয়ে ১ কোটি ৩০ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। তবে এখনও এমন অনেকে আছেন যারা ৩ হাজার টাকা করে পাননি। ফলে তাঁদের মনে অনেক প্রশ্ন ভিড় করেছে। যোগ্যতার কোন মাপকাঠিতে বাদ পড়েছেন সেটা বুঝতে পারছেন না তাঁরা।

    আরও পড়ুনঃ ৬ সপ্তাহের মধ্যে সুদ সহ গ্র্যাচুইটি মেটাতে হবে! অবসরপ্রাপ্ত পুলিশকর্তার মামলায় রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

    এই আবহে কারও দাবি, সন্তান বেসরকারি স্কুলে পড়লে মা অন্নপূর্ণা যোজনা পাবে না। কেউ আবার বলছে, স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী এই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। যদিও কেউই এর মধ্যে কোনও তথ্যের নিশ্চয়তা জানেন না।

    এদিকে গত ৮ জুলাই নারী শিশু কল্যাণ ও সমাজকল্যাণ দফতরের একটি বিশেষ বৈঠক হয়েছে। এরপর প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, যারা সরকারি কোনও কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা নিয়মিত পারিশ্রমিক কিংবা ভাতা পান, তাঁদের অন্নপূর্ণা যোজনার বাইরে রাখা হবে।

    সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বেশ কিছু সরকারি সম্মান ভাতা প্রাপকদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি এই মহিলাদের আবেদন স্থগিত রাখা হচ্ছে। ফলে অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, পার্শ্বশিক্ষকরা আপাতত এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না।

    annapurna yojana(42)

    তবে স্বামী সরকারি চাকরিজীবী বলে স্ত্রী অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কিনা সেই বিষয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে এই নিয়ে এখনও অনেকের মনে সংশয় রয়েছে।

    এদিকে সম্প্রতি অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের আশ্বস্ত করে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। একইসঙ্গে জানান, আগামী ৩০ আগস্ট অবধি ভেরিফিকেশন চলবে।

    Click here to Read More
    Previous Article
    দূরপাল্লার যাত্রীদের বড় সুখবর! কলকাতা থেকে ৪ শহরে বিলাসবহুল বাস, রইল ভাড়ার খুঁটিনাটি তথ্য
    Next Article
    আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে হলে এই ১১ পেশার একটিতে থাকতে হবে, দেখে নিন সম্পূর্ণ তালিকা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment