Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুভেন্দুর উপর ‘আলকায়দা হামলা’র হুমকি! পুলিশের হাতে গ্রেফতার ১, যুবকের পরিচয় অবাক করবে

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ভবানীপুর থানায় একটি হুমকিমূলক ইমেল আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে। সেই মেইলে দাবি করা হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর আলকায়দা জঙ্গিদের হামলার আশঙ্কা রয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। তদন্তে উঠে এসেছে, এক মহিলাকে ফাঁসাতেই পরিকল্পনা করে ওই ইমেল পাঠানো হয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে হুমকি মেইল পাঠানোর অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে হুমকি ইমেল কাণ্ড

    পুলিশ সূত্রে খবর, গত ১৪ মে সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানার ওসির সরকারি ইমেল আইডিতে একটি মেইল আসে। সেখানে দাবি করা হয়, আবিদা আলি নামে এক মহিলা আলকায়দার সদস্য এবং তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর বম্ব অ্যাটাক করতে পারেন। মেইলটি সামনে আসতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।

    তদন্তে নেমে পুলিশ হাসনেন ইকবাল নামে ২৭ বছরের এক যুবককে গ্রেফতার করে। ধৃত উচ্চমাধ্যমিক পাশ এবং একটি দোকানে কাজ করেন বলে জানা গিয়েছে। তবে আইটি বিষয়ে তাঁর ভালো জ্ঞান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ব্যক্তিগত রাগ থেকেই এক মহিলাকে ফাঁসানোর উদ্দেশ্যে এই মেইল পাঠানো হয়েছিল।

    শুধু এই ঘটনাই নয়, এর আগেও নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের উদ্দেশে ভুয়ো হুমকি মেইল পাঠানোর অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে। সেই ক্ষেত্রেও যাঁদের উপর ক্ষোভ ছিল, তাঁদের নাম ব্যবহার করেই মেইল পাঠানো হত বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

    Suvendu Adhikari Govt Takes 6 Big Decisions In First Cabinet Meet

    আরও পড়ুনঃ শিক্ষায় বড় সিদ্ধান্ত! এবার বাংলায় চালু হচ্ছে পিএমশ্রী প্রকল্প? জানুন বিস্তারে

    ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তৎপর হয়েছে প্রশাসন।তাছাড়া পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

    Click here to Read More
    Previous Article
    মাছ ধরলেন মন্ত্রী দিলীপ ঘোষ
    Next Article
    কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য সুখবর! ফ্রি ইলেকট্রিক স্কুটি দেবে রাজ্য সরকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment