Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সূর্যবংশীর অনুপস্থিতিতে ফের ব্যর্থ ভারতের টপ অর্ডার! আর কবে বুঝবেন গম্ভীর? প্রশ্ন তুলেছেন ভক্তরা…

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team) আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) সিরিজ বাঁচানোর লড়াই লড়ছে। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথম টি-টোয়েন্টি স্মৃতি ফিরলো আবার। আইরিশদের দেওয়া ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই গোল্ডেন ডাকে ফিরে যান দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। সেট হয়েও দুর্ভাগ্যবশত রান আউট হয়ে ফেরেন ঈশান কিষাণ (১২)। আর গত ম্যাচের মতোই এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক শ্রেয়স আইয়ার।

    এই ম্যাচে ভারতীয় দলে বেশ কয়েকটি পরিবর্তন চোখে পড়েছিল। কিন্তু দেশের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাননি ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং ব্যর্থতার কারণে ৩৪ রানের ব্যবধানে হারতে হয়েছিল মেন ইন ব্লুজ-কে। তারপর অনেকেই আশা করেছিলেন যে সিরিজ বাঁচাতে মরিয়া কোচ গৌতম গম্ভীর দ্বিতীয় ম্যাচে সূর্যবংশীকে সুযোগ দেবেন।

    কিন্তু ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন চোখে পড়েনি। ভারতীয় দলে দুটি পরিবর্তন চোখে পড়েছে। ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণার বদলে দলে সুযোগ পেয়েছিলেন প্রিন্স যাদব ও সূর্যাংশ শেডগে। বল হাতে তরুণ পেসার পিন্স যাদব (৩/২২) সফল হলেও শেডগে চূড়ান্ত ব্যর্থ।

    আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার

    এরপর রান তাড়া করতে নেমে আইরিশদের অসাধারণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের টপ অর্ডার। আইপিএলে ব্যাটিং বান্ধব পরিবেশে নিজেদের দলের হয়ে একের পর এক চোখ ধাঁধানো ইনিংস খেলছিলেন ভারতীয় দলের টপ অর্ডারের ব্যাটাররা। কিন্তু একটু চ্যালেঞ্জিং পরিবেশ পেতেই তাদের আগেকার দিনের ছায়া মনে হচ্ছিল।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার

    প্রতিবেদনটি দেখার সময় বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হয়েছে। ব্যাট হাতে লড়াই করছেন সহ অধিনায়ক তিলক ভার্মা এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন যে টানা দুই ম্যাচে কেন বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হলো না? দলের এই কঠিন পরিস্থিতিতে একটি ম্যাচ বাঁচানো ইনিংস খেলতে পারলে এবং তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যেত এবং ভারতীয় দলে নিজের অবস্থান পাকা করে ফেলতে পারতেন বলে ধারণা অনেকে।

     

    Click here to Read More
    Previous Article
    "পোকায় খাওয়া ঘুনে ধরা বাংলাটা আমাদের ছেলেমেয়েকে দিতে চাই না"- সোনার বাংলা গড়ার বার্তা দিলীপের
    Next Article
    মার্কিন প্রেসিডেন্টের নতুন চমক! মুদ্রার পর এবার পাসপোর্টেও ট্রাম্পের ছবি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment