Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সূর্যবংশীকে দলে না নেওয়ার খেসারত দিলো ভারত! আয়ারল্যান্ডের কাছে হেরে নেতৃত্বের যাত্রা শুরু শ্রেয়সের

    1 month ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড় ধাক্কা খেলো বিশ্বকাপ জয়ী ভারতীয় টি-টোয়েন্টি দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বের শুরুটা হলো অত্যন্ত বিশ্ৰীভাবে। বেলফাস্টের মাটিতে অভিষেক শর্মার দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩৫ রানের ব্যবধান হারের মুখ দেখতে হলো বৈভব সূর্যবংশী-হীন (Vaibhav Sooryavanshi) ভারত। চতুর্থ ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার দিয়ে নিজের নেতৃত্বের যাত্রা শুরু করলেন শ্রেয়স।

    এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দলের বাকি বোলাররা ভালো বোলিং করলেও প্রসিদ্ধ কৃষ্ণা পরিকল্পনাহীন বোলিংয়ের সুযোগ নেন আইরিশরা। অধিনায়ক লোর্কান টাকারের হাফসেঞ্চুরি ও গ্যারেথ ডিলেনির ৪৯ রানের ইনিংসে ভর করে ১৮২ রান স্কোরবোর্ডে তোলে আয়ারল্যান্ড। চোট সারিয়ে ফেরা হর্ষিত রানা ছিলেন দলের সেরা বোলার। ২৪ রান খরচ করে ৪ ওভারে ৩ উইকেট নেন তিনি। ২ টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং।

    এরপর রান তাড়া করতে নেমে চূড়ান্ত হতাশাজনক ব্যাটিং করেন সঞ্জু স্যামসন (৫), ঈশান কিষাণ (১), শ্রেয়স আইয়াররা (৩)। বৈভব সূর্যবংশীকে সুযোগ না দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কম্বিনেশনের ওপর ভরসা রেখেছিল গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবার হয়তো অন্য কিছু ভাবার জন্য বাধ্য হবেন তারা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হয়তো সিরিজ বাঁচানোর জন্য ১৫ বছর বয়সী তরুণ বৈভবকে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

    আরও পড়ুন: গিলের কাছে শীর্ষস্থান খোয়ালেন কোহলি! বিশ্বকাপের আগে ICC র‍্যাঙ্কিংয়ে ভারতীয়দের জয়জয়কার

    কিছুক্ষণ ক্রিজে সেট হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফেরেন তিলক ভার্মা। এদিন ২১ বলে করলেন মাত্র ১৯ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ধারাবাহিকভাবে ব্যর্থ তিনি। শিবম দুবে ব্যাট হাতে কিছুটা লড়াই করলেও তা যথেষ্ট ছিল না জয়ের জন্য। ১৮.৫ ওভারে ১৪৮ রানে অল আউট হয়ে যায় মেন ইন ব্লুজ। আয়ারল্যান্ডের হয়ে অসাধারণ বোলিং করেন ম্যাথু হামফ্রেশ (৩/৩৮) এবং ম্যাথু হোলার্ড (৩/২৮)।

    আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারলো ভারত! দলে জায়গা হারিয়ে বাড়ি বসে খেলা দেখে কি বললেন সূর্যকুমার?

    ভারতীয় দলের এই বিপর্যয়ের দিনে একমাত্র উজ্জ্বল আলো ছিলেন অভিষেক শর্মা। ব্যাট হাতে নিজের চিরপরিচিত ছন্দ বজায় রাখেন তিনি। ১৯ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁ-হাতি ওপেনার। নিজের ১১ তম হাফসেঞ্চুরি পূর্ণ করেই তিনি ড্রেসিংরুমে ফিরতে ভারতের জয়ের আশা ধীরে ধীরে শেষ হয়ে যায়। পরের ম্যাচে তাকে এবং বৈভব সূর্যবংশীকে একসঙ্গে ওপেন করতে দেখতে চায় ভারতীয় দলের ভক্তরা।

     

    Click here to Read More
    Previous Article
    আলিপুর আদালতে তোলা হল কালিচরণ বন্দ্যোপাধ্যায়কে, ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ
    Next Article
    আয়ারল্যান্ডের বিরুদ্ধে হারলো ভারত! দলে জায়গা হারিয়ে বাড়ি বসে খেলা দেখে কি বললেন সূর্যকুমার?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment