Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে…’! DA নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর, বৈঠক শেষে নয়া আপডেট

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে টানাপড়েন দীর্ঘদিনের। এই ইস্যু সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই জট কাটাতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার একাধিক সরকারি কর্মচারী (Government Employees) সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসেন তিনি। সেখানে কী কী আলোচনা হয়েছে বৈঠক শেষে তা জানান ‘সংগ্রামী যৌথ মঞ্চ’এর আহ্বায়ক ভাস্কর ঘোষ।

    ডিএ (Dearness Allowance) সংক্রান্ত সমস্যা সমাধানে জরুরি বৈঠক

    এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে সরকারি কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ের পাশাপাশি নিয়োগ, প্রশাসনিক স্বচ্ছতা, কর্মসংস্কৃতি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।

    বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাস্কর ঘোষ বলেন, রাজ্যের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে এদিন আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    আরও পড়ুনঃ ‘চিন্তা নেই…’! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর, মহিলাদের জন্য স্বস্তির খবর

    সেই সঙ্গেই ‘সংগ্রামী যৌথ মঞ্চ’এর আহ্বায়ক বলেন, রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) সংক্রান্ত আইনি লড়াই নিয়েও এদিন আলোচনা হয়। ভাস্কর বলেন, এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সরকার সম্পূর্ণভাবে মেনে চলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই বকেয়া ডিএ নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের মতপার্থক্য সমাধানের বিষয়েও ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

    এছাড়া আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ হতে চলেছে। ভাস্কর জানান, সেদিন সরকারি কর্মীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সংগঠনের প্রতিনিধিরা আরও জানান, এদিনের বৈঠকে প্রশাসনিক ব্যবস্থার একাধিক সমস্যা নিয়ে শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

    dearness allowance(193)

    অন্যদিকে রাজ্যে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন ঘোষণা হয়েছে। সেই সঙ্গেই অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মেটাতে শুরু করেছে নবান্ন। এই আবহে আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সরকারি কর্মীদের একাংশ। বৈঠক শেষে পাওয়া আপডেটে আশার আলো দেখছেন অনেকে।

    Click here to Read More
    Previous Article
    অমরত্বের খোঁজে পুতিনের মেগা মিশন! ২.৪৭ লক্ষ কোটির প্রকল্পে রাশিয়ায় শুরু বার্ধক্যের বিরুদ্ধে লড়াই
    Next Article
    ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment