Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুধুমাত্র লাগবে এই নথি, তাহলেই মিলবে গ্যাস, সিলিন্ডার বুকিংয়ে নয়া নিয়ম জানুন

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানির চিন্তা বেড়েই চলেছে। যদিও কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে, যথেষ্ট পরিমাণে এলপিজি (Liquefied Petroleum Gas) মজুত রয়েছে দেশে, কিন্তু তা সত্ত্বেও চিন্তা বজায় রয়েছে আমজনতার। এমতাবস্থায় দিনমজুর, পরিযায়ী শ্রমিক তথা আমজনতার জন্য নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আমজনতার জন্য আরও সহজে উপলব্ধ হল ৫ কেজির গ্যাস সিলিন্ডার।

    এলপিজি সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম

    ৫ কেজির ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে ঠিকানার কোনও প্রমাণপত্র লাগবে না। শুধুমাত্র বৈধ পরিচয়পত্র দেখিয়েই কেনা যাবে এই সিলিন্ডার। মূলত পরিযায়ী শ্রমিক, দিনমজুরদের এতে সুবিধা হবে। কারণ স্থায়ী ঠিকানা না থাকায় এতদিন সাধারণ গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার পেতেন না তাঁরা। তবে এবার আর সমস্যা রইল না তাঁদের।

    Liquefied petroleum gas cylinder booking new rule

    গার্হস্থ্য ব্যবহারের জন্যই সিলিন্ডার: নিকটবর্তী ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বৈধ পরিচয়পত্র দেখালেই পাওয়া যাবে ৫ কেজির সিলিন্ডার (Liquefied Petroleum Gas)। তবে এই সিলিন্ডার শুধুমাত্র গার্হস্থ্য ব্যবহারের জন্যই। অর্থাৎ বাড়িতে রান্নার কাজেই শুধুমাত্র ব্যবহার করা যাবে এই ছোট সিলিন্ডারগুলি। বাণিজ্যিক ব্যবহারের জন্য কিন্তু নয় এই সিলিন্ডারগুলি।

    আরও পড়ুন : মুক্তির ১৮ দিন পরেও অপ্রতিরোধ্য রণবীর, এবার বাহুবলী-পুষ্পাকেও টেক্কা দেবে ‘ধুরন্ধর ২’?

    দাম বেড়েছে সিলিন্ডারের: উল্লেখ্য, ছোট এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে সম্প্রতি। ১ এপ্রিল থেকে ৫ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫১ টাকা। বর্তমানে সিলিন্ডার প্রতি দাম রয়েছে প্রায় ৭০০ টাকা।

    আরও পড়ুন : ভোটের আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ? কোথায় দেখা যাবে রেজাল্ট?

    যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ছোট সিলিন্ডারের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। সরকারি তথ্য অনুযায়ী, ২৩ মার্চ থেকে এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৬০ হাজার ৫ কেজির সিলিন্ডার বিক্রি হয়েছে। এর মধ্যে আবার ৪ এপ্রিলেই বিক্রি হয়েছে প্রায় ৯০ হাজারের বেশি গ্যাস সিলিন্ডার।

    Click here to Read More
    Previous Article
    রাজ‍্যসভার সদস‍্য হিসাবে শপথ গ্রহণ করলেন কোয়েল মল্লিক
    Next Article
    'ভাঙরে এবার তৃণমূলের জয় নিশ্চিত ', আরাবুল- নওশাদ কে একযোগে ধুয়ে দিলেন শওকত মোল্লা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment