Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্থগিত টেট পরীক্ষা! মহাবিপাকে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রশ্নফাঁসের জেরে নিট পরীক্ষা বাতিল হয়েছিল। সম্প্রতি রি-নিট পরীক্ষায় বসে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। এর রেশ কাটতে না কাটতেই এবার একই কারণে স্থগিত হয়ে গেল টেট পরীক্ষা (TET Exam)। ২৮ জুন, রবিবার মহারাষ্ট্রে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (Teachers Eligibility Test) তথা টেট হওয়ার কথা ছিল। তবে প্রশ্নফাঁসের কারণে সেই পরীক্ষা স্থগিত করা হল।

    স্থগিত টেট পরীক্ষা | (TET Exam)

    রাত পোহালেই মহারাষ্ট্রে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। বসার কথা ছিল রাজ্যের প্রায় ৪.২৮ লক্ষ চাকরিপ্রার্থীর। তবে মাত্র ২৪ ঘণ্টা আগে মহারাষ্ট্র স্টেট এক্সামিনেশন কাউন্সিলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আগামীকাল আয়োজিত হতে চলা পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে।

    আরও পড়ুনঃ ২ বছর পর থেকে বন্ধ পেট্রোল বাইক-স্কুটি? বিরাট প্রস্তাব দিল্লির

    শনিবার সকালে দেওয়া বিবৃতিতে বলা হয়, রবিবার রাজ্যের ১০২৮টি কেন্দ্রে আয়োজিত হতে চলা টেট পরীক্ষা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে ২৮ জুনের বদলে পরীক্ষা ফের কবে হবে সেটা এখনও জানানো হয়নি।

    কাউন্সিল জানিয়েছে, টেট পরীক্ষার পরবর্তী তারিখ অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এদিকে পরীক্ষায় বসার মাত্র ২৪ ঘণ্টা আগে এভাবে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী তথা পরীক্ষার্থী দুশ্চিন্তায় পড়েছেন।

    Maharashtra TET Exam 2026 postponed due to alleged question leak

    মহারাষ্ট্র স্টেট এক্সামিনেশন কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গোপন সূত্রে প্রশ্নপত্র ফাঁসের খবর পেয়ে অভিযান চালায় ভিওয়ান্ডি পুলিশ। সেখানে কয়েকজনের কাছ থেকে উদ্ধার হয় সিল করা টেট প্রশ্নপত্রের কিছু পাতা। তৎক্ষণাৎ কাউন্সিলের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হওয়া প্রশ্নপত্রগুলি আসল কিনা তা যাচাই করতে বলা হয়। সেগুলি আসল জানা যাওয়ার পর পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    জানা গিয়েছে, টেট পরীক্ষার প্রশ্নফাঁসের এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ভিওয়ান্ডি থানায় দায়ের হয়েছে ক্রিমিনাল কেস। তদন্ত শুরু করেছে পুলিশ।

    Click here to Read More
    Previous Article
    রাজস্থানে জন্ম! ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আইরিশ দলে সুযোগ, টিম ইন্ডিয়াকে পরাজিত করার নেপথ্যে জয় মুন্দ্রা
    Next Article
    ২ বছর পর থেকে বন্ধ পেট্রোল বাইক-স্কুটি? বিরাট প্রস্তাব দিল্লির

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment