Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্টেশনে প্রস্রাব-থুতু ফেললেই কড়া জরিমানা, পূর্ব রেলে শুরু সাফাই অভিযান

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রেল স্টেশনে (Indian Railways) এবার নোংরা করলেই বড় জরিমানার মুখে পড়তে হবে যাত্রীদের। পরিচ্ছন্নতার মান বাড়াতে এবার বড়সড় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পূর্ব রেল। বিভিন্ন স্টেশন এবং ট্রেনে ‘ইস্টার্ন রেলওয়ে ইজ ওয়াচিং ইউ’ নামে একটি কর্মসূচি শুরু হয়েছে। সমগ্র হাওড়া ডিভিশনে যারাই নিয়ম লঙ্ঘন করছে তাদের সিসিটিভির আওতায় এনে কড়া পদক্ষেপ নেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।

    পূর্ব রেলে (Indian Railways) কড়া সাফাই অভিযান শুরু

    নিষিদ্ধ স্থানে নোংরা ফেলা, থুতু ফেলা বা প্রস্রাব করার মতো কাজ করা ব্যক্তিদের শণাক্ত করতে সিসিটিভি ব্যবহার করা হচ্ছে। অভিযুক্তদের নিয়ম অনুযায়ী জরিমানাও হচ্ছে। জানা গিয়েছে, কর্মসূচির প্রথম দিনেই বড়সড় ফল মিলেছে।

    Indian railways eastern railways authority took big step

    কত টাকা জরিমানা: হাওড়া ডিভিশনে (Indian Railways) নোংরা ফেলার ৫০ টি ঘটনা শণাক্ত করা হয়েছে। জরিমানা বাবদ আদায় করা হয়েছে ১০ হাজার টাকা। নিষিদ্ধ স্থানে প্রস্রাব করার অভিযোগে ১৭ জনকে ধরা হয়েছে। জরিমানা বাবদ ৩৪০০ টাকা আদায় করা হয়েছে তাদের থেকে।

    আরও পড়ুন : ওয়েটিং লিস্টে নাম? অনলাইনে দেখুন খালি সিট আছে কিনা, রইল পদ্ধতি

    থুতু ফেললেও জরিমানা: থুতু ফেলার ২ টি ঘটনা সিসিটিভির মাধ্যমে শণাক্ত করে ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বলেন, যাত্রীদের বিশ্বমানের এবং স্বাস্থ্যকর ভ্রমণের অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    আরও পড়ুন : এসি থ্রি টিয়ারে বসে চলুন দিঘা, দুটি ট্রেন নিয়ে বড় পরিকল্পনা রেলের

    যাত্রীদের সহযোগিতা করার অনুরোধও জানিয়েছেন তিনি। যাত্রীরা দায়িত্বশীল হলেই ট্রেন সফরের অভিজ্ঞতাও আরামদায়ক হবে।

    Click here to Read More
    Previous Article
    আগামী ১৪ থেকে ২০ জুলাই ‘অরণ্য সপ্তাহ’-এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    Next Article
    রাত পোহালে ফের বৃষ্টি শুরু কলকাতা সহ দক্ষিণবঙ্গে, উঠবে ঝড়ও! আবহাওয়ার আগাম খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment