Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারকে সরাসরি সমস্যার কথা জানাতে চান? চালু নতুন হেল্পলাইন, রইল ফোন নম্বর-ইমেল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক বিভিন্ন প্রকল্প ও পরিষেবার ক্ষেত্রেও নতুন ভাবনার প্রতিফলন দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের সরকারি ব্যবস্থাকে নতুন রূপ দিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এতদিন যে পরিষেবা ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ নামে পরিচিত ছিল, সেটিই এবার নতুন নাম নিয়ে মানুষের সামনে এল।

    পশ্চিমবঙ্গ সরকারের(Government of West Bengal) নয়া পরিষেবা

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন, “আমি নই, আমরা।”সেই দর্শনকে সামনে রেখেই কর্মসূচির নতুন নাম রাখা হয়েছে “আপনার সরকার আপনার পাশে”। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা করেন তিনি। এর ফলে রাজ্যের বাসিন্দারা সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।

    সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করে নাগরিকরা বিভিন্ন প্রশাসনিক সমস্যা, অভিযোগ বা প্রয়োজনের কথা জানাতে পারবেন। এই পরিষেবা চালু থাকবে সপ্তাহে ছয় দিন। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হেল্পলাইনে যোগাযোগের সুযোগ মিলবে। ফোনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। কোনও নাগরিক চাইলে asap@wb.gov.in ই-মেল ঠিকানায় নিজের বক্তব্য বা সমস্যার বিবরণ পাঠাতে পারবেন।

    প্রসঙ্গত, কয়েক বছর আগে তৎকালীন তৃণমূল সরকার জনগণের অভিযোগ সরাসরি শোনার উদ্দেশ্যে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু করেছিল। সেই উদ্যোগে ফোনের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করা হলেও পরবর্তীকালে বহু মানুষের তরফে অভিযোগ ওঠে যে, সব ক্ষেত্রে প্রত্যাশিত সমাধান পাওয়া যায়নি।

    report a problem directly to the government of West Bengal

     

    আরও পড়ুন : রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক! সীমান্ত পাহারা আরও জোরদার করতে বিরাট পদক্ষেপ

    শুধু নামেই নয়, পরিষেবার যোগাযোগ নম্বরেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সরকারের অধীনে নতুন নম্বর এবং নতুন পরিচয়ে শুরু হল এই জনমুখী উদ্যোগ। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ব্যবস্থায় যে নতুন বার্তা প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, এই পদক্ষেপ তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সরকারের বক্তব্য স্পষ্ট- নাগরিকের সমস্যার সমাধান কোনও এক ব্যক্তির দায়িত্ব নয়, বরং গোটা প্রশাসনের দায়। আর সেই ভাবনাকেই প্রতিফলিত করছে ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির নতুন পরিচয়।

    Click here to Read More
    Previous Article
    ‘এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট..,’ সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট রাজ্য সরকারি কর্মীদের জন্য
    Next Article
    রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক! সীমান্ত পাহারা আরও জোরদার করতে বিরাট পদক্ষেপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment