Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক! সীমান্ত পাহারা আরও জোরদার করতে বিরাট পদক্ষেপ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এরপর থেকে সীমান্ত পাহারা জোরদার করতে তৎপর নতুন সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই নবান্নের তরফে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বুধবার ক্যাবিনেট ব্রিফিংয়ে এই বিষয়ে জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    রাজ্য সরকারের (Government of West Bengal) বড় পদক্ষেপ

    দিলীপ এদিন জানান, সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই ৩১.৯০৫ একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনীকে (বিএসএফ) হস্তান্তর করেছে রাজ্য। সেই সঙ্গেই আউটপোস্ট তথা সীমান্ত চৌকি তৈরির জন্য ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফ থেকে আরও ১.৫৩ একর জমি দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেবক-রংপো রেলপথ প্রকল্পের কাজ যাতে আরও দ্রুত শেষ হয়, সেই জন্য আরও ২০ একর জমি প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

    এছাড়া এদিন মা ক্যান্টিন নিয়ে বড় আপডেট দেন দিলীপ। তিনি জানান, এই প্রকল্পে বড়সড় বদল আসতে চলেছে। পাল্টে যাচ্ছে প্রকল্পের নাম। সেই সঙ্গেই মেনুতেও পরিবর্তন আনা হচ্ছে।

    আরও পড়ুনঃ এখনই বন্ধ হচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডার! কতদিন প্রকল্প চলবে? জানালেন মুখ্যমন্ত্রী

    দিলীপ বলেন, এতদিন ধরে চলে আসা ‘মা ক্যান্টিন’এর নাম বদল করে ‘মা আহার’ রাখা হচ্ছে। আগে বাংলা জুড়ে ৩৯০টি মা ক্যান্টিন চলত। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হচ্ছে। অর্থাৎ আরও ১১০টি নতুন ‘মা আহার কেন্দ্র’ স্থাপন করতে চলেছে সরকার।

    Dilip Ghosh off Modi stage

    একইসঙ্গে জানানো হয়েছে, এই প্রকল্পের মেনুতেও আমূল বদল আসছে। ‘মা আহার’এ এবার থেকে সপ্তাহে দু’দিন করে মাছ, দু’দিন করে ডিম এবং বাকি দু’দিন সম্পূর্ণ নিরামিষ পুষ্টিকর খাবার মিলবে।

    প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক কাজ করে চলেছে নতুন সরকার। ইতিমধ্যেই প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার কাজ শুরু হয়ে গিয়েছে। এবার সীমান্ত সুরক্ষা ও জনমুখী সামাজিক প্রকল্প- দুই ক্ষেত্রে বড় তথ্য দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ।

    Click here to Read More
    Previous Article
    সরকারকে সরাসরি সমস্যার কথা জানাতে চান? চালু নতুন হেল্পলাইন, রইল ফোন নম্বর-ইমেল
    Next Article
    Exclusive Kalita Majhiপরিচারিকা থেকে আজ মন্ত্রী, কেমন ছিল যাত্রা ? সব জানালেন কলিতা মাঝি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment