Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    SIR-এ নাম বাদ গেলেও রেশন নিয়ে চিন্তা নেই! আমজনতাকে স্বস্তি দিয়ে বড় পর্যবেক্ষন হাইকোর্টের

    1 day ago

    পশ্চিমবঙ্গে SIR (Special Intensive Revision) প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় অনেক নাগরিকের মনেই আশঙ্কা তৈরি হয়েছিল। তাঁদের সকলেরই একটা ভয় যে, নাম কাটা পড়লে রেশন সুবিধাও (Free Ration Scheme) বন্ধ হয়ে যেতে পারে। তবে এই পরিস্থিতিতে স্বস্তি দিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট নির্দেশ দিয়েছে, ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতে কোনও নাগরিককে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করা যাবে না।

    SIR এর অজুহাতে রেশন থেকে বঞ্চিত হবে না আমজনতা

    রেশন বন্ধ হতে পারে এই আশঙ্কাতেই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একব্যক্তি। তাঁর থেকে সবটা শোনার পর বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি জানায়। SIR  চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর রেশন ডিলার তাঁকে জানিয়েছিলেন যে রেশনও বন্ধ হয়ে যাবে। এরপর এই আশঙ্কার জেরেই তিনি আদালতের দ্বারস্থ হন। শুনানিতে আদালত জানিয়েছে, ভোটাধিকার ও খাদ্য নিরাপত্তার অধিকার দুটি সম্পূর্ণ পৃথক সাংবিধানিক ও আইনি বিষয়। একটা আরেকটার সাথে গুলিয়ে ফেললে চলবে না।

    এদিন আদালত স্পষ্ট করেছে, ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত। অন্যদিকে গণবণ্টন ব্যবস্থা (PDS) ও রেশন পরিষেবা জাতীয় খাদ্য সুরক্ষা আইন এবং প্রশাসনিক বিধির অধীনে পরিচালিত হয়। তাই ভোটার তালিকায় নাম না থাকা রেশন বন্ধ করার কোনও বৈধ কারণ হতে পারে না। যেসব নাগরিকের রেশন ইতিমধ্যে বন্ধ করা হয়েছে শুধুমাত্র নাম বাদ পড়ার কারণে, তাঁদের পরিষেবা অবিলম্বে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে আদালত।

    আরও পড়ুনঃ পার্কিংয়ের সমস্যার সমাধানে বড় ঘোষণা রাজ্যের, পুজোর আগেই চালু নতুন অ্যাপ

    আইনজীবী মহলের মতে, এই নির্দেশ শুধুমাত্র একজন মামলাকারীর জন্য নয়। এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম কাটা পড়েছে বা বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছেন, তাঁদের সকলের জন্য এটি বড় স্বস্তির বার্তা। ভোটাধিকারের সঙ্গে খাদ্য পাওয়ার মৌলিক অধিকারকে এক করে দেখার কোনও সুযোগ নেই বলে আদালত স্পষ্ট করে দিয়েছে।

    আগামী শুনানিতে রাজ্য সরকারকে জানাতে বলা হয়েছে, রেশন ব্যবস্থা ও ভোটার তালিকার মধ্যে কোনও প্রশাসনিক যোগসূত্র আছে কি না। রাজ্যের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে হবে। এই নির্দেশ রাজ্যের হাজার হাজার নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ, যারা এসআইআর-এর জটিলতায় রেশন হারানোর ভয় পাচ্ছিলেন। আদালতের এই অবস্থান খাদ্য নিরাপত্তার অধিকারকে আরও সুরক্ষিত করেছে।

    Click here to Read More
    Previous Article
    আজকের রাশিফল ১ অগাস্ট, মাসের শুরুতেই বড়সড় সুসংবাদ পাবে এই চার রাশি
    Next Article
    পার্কিংয়ের সমস্যার সমাধানে বড় ঘোষণা রাজ্যের, পুজোর আগেই চালু নতুন অ্যাপ!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment