Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি কর্মীদের বদলিতে বড় সিদ্ধান্ত, নতুন নির্দেশিকা জারি নবান্নের

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : পালাবদলের পর প্রশাসনিক স্তরে বড়সড় পুনর্বিন্যাস শুরু করেছে রাজ্য সরকার (State Government)। বিভিন্ন দফতরের কাজের গতি বাড়ানো, আর্থিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা এবং প্রশাসনিক সমন্বয় শক্তিশালী করার লক্ষ্যেই নবান্ন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার অডিট ও হিসাব বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে ব্যাপক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কী সিদ্ধান্ত রাজ্য সরকারের (State Government)?

    রাজ্য সরকারের তরফে জারি হওয়া সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (WBA&AS)-এর মোট ৩৫ জন আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁদের প্রত্যেককে দ্রুত নতুন কর্মস্থলে গিয়ে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। প্রশাসনিক স্বার্থে এই বদল কার্যকর করতে পূর্বে জারি হওয়া একাধিক নির্দেশ সংশোধন বা প্রত্যাহারও করা হয়েছে।

    রাজ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় আর্থিক পর্যবেক্ষণ ও হিসাবরক্ষণ ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যে আধিকারিকদের পুনর্বিন্যাস করা হয়েছে বলে সরকারি সূত্রের দাবি। এর ফলে বিভিন্ন দফতরে অর্থ সংক্রান্ত কাজকর্মের উপর নজরদারি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। অর্থ দফতর সংশ্লিষ্ট বিভাগগুলিকে দ্রুত ‘ম্যাচিং অর্ডার’ জারি করার নির্দেশ দিয়েছে, যাতে বদলি প্রক্রিয়ায় কোনও ধরনের বিলম্ব না হয়।

    আধিকারিকদের হাতে হাতে চার্জ হস্তান্তরের বদলে এসআরএমএস (SRMS) পোর্টালের মাধ্যমে অনলাইনে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশে আরও উল্লেখ করা হয়েছে, এই সম্পূর্ণ প্রক্রিয়া অর্থ দফতরের ২০১৬ সালের নির্ধারিত নীতি ও বিধান অনুসরণ করেই সম্পন্ন করতে হবে।

    new guidelines issued by State Government on transfer of government employees

    আরও পড়ুন : ‘পুষ্পা ধরা পড়েছে, যুবরাজও পার পাবেন না’,অভিষেককে নিয়ে বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা

    উল্লেখ্য, এর আগে পুলিশের ক্ষেত্রে ব্যাপক রদবদল দেখা গিয়েছিল। পরে নতুন সরকার গঠনের পর ফের ১৭৯ জন আইপিএস (IPS) এবং ডব্লুবিপিএস (WBPS) আধিকারিককে বদলি ও পদোন্নতির আওতায় আনা হয়। প্রশাসনিক মহলের মতে, সরকারি কাজের স্বচ্ছতা বৃদ্ধি এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যেই এই ধারাবাহিক রদবদল।

    Click here to Read More
    Previous Article
    টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ফোনে! কী প্রশ্ন করা হচ্ছে জেনে নিন
    Next Article
    CID তলবে ফের সাড়া দিলেন না অভিষেক! চিঠি দিয়ে এবার কী বললেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment