Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    CID তলবে ফের সাড়া দিলেন না অভিষেক! চিঠি দিয়ে এবার কী বললেন?

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রথম, দ্বিতীয়ের পর তৃতীয়বারও সিআইডি (CID) তলবে সাড়া দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে সূত্রের খবর, তার আগেই চিঠি দিয়ে হাজিরা দিতে পারছেন না বলে জানান তিনি। সেই সঙ্গেই আরও সময় চেয়ে নেন।

    ফের সিআইডি তলব এড়ালেন অভিষেক- (Abhishek Banerjee)

    সূত্র মারফৎ জানা গিয়েছে, এদিন সিআইডি-কে চিঠি দিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ জানান, বর্তমানে তিনি কলকাতায় নেই। সেই কারণে হাজিরা দিতে পারছেন না। সেখানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন। একইসঙ্গে আরও সময়ও চেয়েছেন বলে খবর।

    আরও পড়ুনঃ পাল্টে গেল দিঘার জগন্নাথ মন্দিরের নাম! নয়া নাম ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    এদিকে বিধানসভায় সই জাল কাণ্ডে জোরকদমে তদন্ত চালাচ্ছে সিআইডি। মঙ্গলবার দুপুরে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হানা দেয় সিআইডি-র একটি বিশাল টিম। সেখানে উপস্থিত তৃণমূল নেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর ভিতরে ঢোকেন তাঁরা।

    প্রায় একই সময় তৃণমূল সাংসদ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসেও হাজির হয় সিআইডি আধিকারিকদের আরেকটি দল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে সিআইডি-র এই জোড়া অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে।

    Abhishek‌ Banerjee opens up about sonarpur incident

    অন্যদিকে বিধানসভায় সই জাল কাণ্ডে এখনও অবধি তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। প্রত্যেকবারই হাজিরা এড়িয়েছেন তিনি। প্রথমবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তলব এড়িয়ে কিছুদিন সময় চান তৃণমূল সাংসদ। সেই সময় না দিয়ে গত ১ জুন ফের তৃণমূল নেতার বাড়ি গিয়ে ৭ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে সোমবারও তিনি হাজিরা দেননি। এরপর সিআইডি-র তরফে আজ বিকেল ৫টার ডেডলাইন দেওয়া হয়েছিল। এবার চিঠি দিয়ে হাজিরা এড়িয়ে ফের সময় চাইলেন তৃণমূল সাংসদ। এরপর সিআইডি কী পদক্ষেপ নেয় সেটা সময়ই বলবে।

    Click here to Read More
    Previous Article
    সরকারি কর্মীদের বদলিতে বড় সিদ্ধান্ত, নতুন নির্দেশিকা জারি নবান্নের
    Next Article
    স্মার্ট মিটারের বাজারে আর কেউ দিতে পারবে না টক্কর! এবার এই বড় কোম্পানি অধিগ্রহণ করল আদানি গ্রুপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment