Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সপ্তম বেতন কমিশন চালু হলেই বদলাবে ছুটির নিয়ম? সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরেই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে সুখবর পেয়েছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। অনুমোদন আগেই মিলেছিল, সম্প্রতি কমিশনের সদস্যদের নাম ঘোষণা করেছে অর্থ দফতর। এই আবহে অনেকের প্রশ্ন, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) ছুটির নিয়মেও কি বদল আসবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।

    সপ্তম বেতন কমিশন নিয়ে চর্চা তুঙ্গে | (7th Pay Commission)

    রাজ্য সরকারি কর্মীদের আর্থিক মানোন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষার কথা মাথায় রেখে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নয়া পে কমিশন কার্যকর হলে, সরকারি কর্মীদের বেতন, ডিএ, পেনশন, গ্র্যাচুইটি কাঠামোয় বড়সড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গেই আয়কর ও ছুটির নিয়মেও ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে বলে খবর।

    আরও পড়ুনঃ প্রথম কিস্তি পেলেও মিলবে না দ্বিতীয় কিস্তি! পশ্চিমবঙ্গ আবাসের টাকা এবার কারা পাবেন না জানুন

    জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটির সংখ্যা ও শর্তাবলী আরও শিথিল হতে পারে। পাশাপাশি গুরুতর অসুস্থতার ক্ষেত্রে ফুল পে তথা সবেতন ছুটি মেয়াদ এখনকার চেয়ে আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এমনটা হলে সরকারি কর্মীদের অনেকখানি সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

    এদিকে সপ্তম বেতন কমিশন নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে বিস্তর চর্চা-আলোচনা হচ্ছে। কোন স্তরের রাজ্য সরকারি কর্মীর বেতন কতখানি বাড়তে পারে সেই নিয়ে জল্পনা কল্পনা চলছে।

    7th pay commission(11)

    মনে করা হচ্ছে, নয়া পে কমিশন চালু হলে একজন গ্রুপ ডি কর্মীর বেতন এখনকার তুলনায় ৫ হাজার থেকে ৬ হাজার টাকা বাড়তে পারে। একইরকমভাবে অফিসার পদমর্যাদার উচ্চপদস্থ আধিকারিকের ক্ষেত্রে এই অঙ্কটা মাসে ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা অবধি হতে পারে।

    বাংলার রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই কমিশন গঠন করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে তাঁরা।

    Click here to Read More
    Previous Article
    লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! একনজরে আজকের সোনা রুপোর দাম
    Next Article
    প্রথম কিস্তি পেলেও মিলবে না দ্বিতীয় কিস্তি! পশ্চিমবঙ্গ আবাসের টাকা এবার কারা পাবেন না জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment