Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    প্রথম কিস্তি পেলেও মিলবে না দ্বিতীয় কিস্তি! পশ্চিমবঙ্গ আবাসের টাকা এবার কারা পাবেন না জানুন

    6 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্মীর ভাণ্ডার থেকে যুবসাথী, রাজ্যে পালাবদলের পর আগের একাধিক প্রকল্পের নাম বদলেছে। সম্প্রতি সেই তালিকায় জুড়েছে বাংলার বাড়ির (Banglar Bari) নাম। ইতিমধ্যেই এই প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ আবাস (Paschim Banga Awas) করে দিয়েছে নতুন রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় কিস্তির টাকাও দেওয়া শুরু হবে। তবে জানা গিয়েছে, কয়েক লক্ষ পরিবার সেই অর্থ পাবেন না।

    পশ্চিমবঙ্গ আবাসের টাকা কারা পাবেন না | (Paschim Banga Awas)

    রাজ্য সরকারের এক আধিকারিক জানান, এদিন নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে ১০ লক্ষ পরিবারকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা পাঠাতে শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে যে ১৮ লক্ষ পরিবার টাকা পেয়েছিল, তাঁদের মধ্যে থেকেই ১০ লক্ষ পরিবারকে দ্বিতীয় কিস্তি দেওয়া হবে।

    আরও পড়ুনঃ বেকারভাতা নিয়ে কমল চিন্তা! যুবশক্তির আবেদন কবে থেকে শুরু জেনে নিন

    তিনি আরও জানান, আবাস যোজনার উপভোক্তাদের নতুন করে ভেরিফিকেশন হয়েছে। দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে বিস্তারিত যাচাইপর্ব চালানোর পর সরকার সিদ্ধান্ত নেয়, নতুন নামে ওই প্রকল্প চলবে। তবে যারা প্রথম কিস্তির টাকা দিয়ে লিন্টেল স্তর অবধি বাড়ির কাজ সম্পন্ন করেছেন, শুধুমাত্র তাঁদের দ্বিতীয় কিস্তি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে।

    জানা গিয়েছে, রাজ্যের পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথনের নেতৃত্বে একটি সমীক্ষা হয়েছে। তাতে দেখা যায়, প্রথম কিস্তি পাওয়া ১৮ লক্ষ পরিবারের মধ্যে ১০ লক্ষ পরিবার লিন্টেল স্তর অবধি বাড়ির কাজ করেছেন। শুধুমাত্র তাঁদের দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে।

    Paschim Banga Awas Yojana-money-will-be-disbursed-after-proper-verification

    এক সরকারি আধিকারি জানান, অতীতে আবাস যোজনায় ভুয়ো ও অযোগ্যদের নাম নথিভুক্ত হওয়ার অভিযোগ উঠেছিল। সেই কারণে নতুন করে ভেরিফিকেশন হয়। প্রায় ৮ লক্ষ উপভোক্তা এখনও অবধি লিন্টেল স্তর অবধি বাড়ির নির্মাণকাজ সম্পন্ন না করায় দ্বিতীয় কিস্তি পাওয়ার যোগ্য হননি।

    বিধানসভা ভোটের আগে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ছেড়েছিল তৎকালীন রাজ্য সরকার। পালাবদলের পরেও এই প্রকল্প বন্ধ হয়নি। শুধু নাম পরিবর্তন করেছে বিজেপি সরকার। এবার আজ থেকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোও শুরু হয়ে যাচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    সপ্তম বেতন কমিশন চালু হলেই বদলাবে ছুটির নিয়ম? সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট
    Next Article
    আর চলবে না ‘জালিয়াতি’! টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের লাগাতার চোটে উদ্বিগ্ন হয়ে কড়া পদক্ষেপ BCCI-র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment