Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সপ্তাহান্তে ট্রেন পরিষেবায় ধাক্কা, একাধিক লোকাল বাতিল দক্ষিণ শাখায়

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ফের একবার সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা। শিয়ালদহ ডিভিশনের বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। বাতিল হওয়ার পাশাপাশি একাধিক ট্রেন (Indian Railways) যাত্রার পথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ডাউন প্যাসেঞ্জার লাইনে প্রায় ৬ ঘণ্টা ৩০ মিনিট ট্রাফিক ব্লক করা হবে। ব্লকটি শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে।

    উইকএন্ডে বাতিল একাধিক লোকাল ট্রেন (Indian Railways)

    রেল সূত্রে খবর, ট্রাফিক ব্লকের জেরে আগামী ২৭ ও ২৮ জুন আপ এবং ডাউন মিলিয়ে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাত ১০ টা ১৫ থেকে রবিবার ভোর ৪ টে ৪৫ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন কোন কোন ট্রেন গুলো বাতিল থাকছে (Indian Railways)।

     Indian Railways multiple local trains cancelled over the weekend

    আরও পড়ুন: সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে চান? পিঙ্ক কার্ড পাওয়ার নিয়ম জেনে নিন

    যে ট্রেনগুলো বাতিল থাকছে তা হল:

    ২৭ জুন ২০২৬ (শনিবার):
    শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর : 34752, 34754, 34755, 34757

    শিয়ালদহ–ক্যানিং : 34554, 34555

    শিয়ালদহ–ডায়মন্ড হারবার : 34858, 34860, 34857, 34859

    শিয়ালদহ–বজবজ : 34162, 34161

    শিয়ালদহ–সোনারপুর : 34436

    ২৮ জুন ২০২৬ (রবিবার):
    শিয়ালদহ–সোনারপুর : 34412, 34411

    ব্লক শুরুর আগে নির্ধারিত গন্তব্য পর্যন্ত সমস্ত নির্ধারিত স্টপেজে চলাচলকারী শেষ ট্রেন হবে 34750 ডাউন এবং 34553 আপ। ব্লক শেষ হওয়ার পর প্রথম ট্রেন হবে 34511 আপ এবং 34814 ডাউন।

    এই বিষয়ে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, ‘রেলের পরিকাঠামোর সর্বোচ্চ মান বজায় রাখার জন্য এই পয়েন্ট রূপান্তর কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে এই ট্রাফিক ব্লকের পরিকল্পনা করা হয়েছে (Indian Railways)।

     

    Click here to Read More
    Previous Article
    ঘণ্টায় ১২০ কিমি গতিতে সফল ট্রায়াল! ছুটতে প্রস্তুত ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন, কবে শুরু হবে পরিষেবা?
    Next Article
    শেষ দুই ম্যাচে বিলিয়েছেন ১২৫ রান, তাও ভারতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন! গম্ভীরের ওপর ক্ষুব্ধ ভক্তরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment