Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    স্পেন নয়, এই ৩ কারণে বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা (Argentina)। টুর্নামেন্টের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে ২০২৪ সালের ইউরো কাপের চ্যাম্পিয়ন দেশ স্পেন (Spain)। গোটা টুর্নামেন্টে একাধিকবার হারের মুখ থেকে বেঁচে ফাইনাল অবধি পৌঁছেছে আর্জেন্টিনা। অপরদিকে গোটা টুর্নামেন্টে ছক-বাঁধা, নির্দিষ্ট পরিকল্পনা মাফিক ফুটবল খেলে ফাইনালের টিকিট পেয়েছে স্পেন। কিন্তু বিশ্বকাপের ফাইনালের জন্য ফেভারিট কারা?

    ফুটবল বিশেষজ্ঞদের মতে স্পেন নয়, রবিবার রাতে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফেভারিট হিসেবে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনাই। শুধুমাত্র ফুটবলের দিক দিয়ে নয়, আর্জেন্টিনা ফুটবল মাঠে নেমে আরও এমন কিছু করছে যা ফুটবল পরিভাষার মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়।

    চলতি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা নিখুঁত ফুটবল খেলেনি। টুর্নামেন্টের গ্রূপপর্বে তাদের কোনও বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়নি। কিন্তু নক-আউট পর্বের প্রত্যেকটি ম্যাচে তারা তাদের চেয়ে অপেক্ষাকৃত অনেক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে গোল হজম করেছে, ম্যাচে নিশ্চিত গোল করার সুযোগ নষ্ট করেছেন তার কিন্তু তারপরেও কেন ফেভারিট তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নরা?

    আরও পড়ুন: খিদিরপুর ডকে আটক পালতোলা নৌকা, কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট মোহনবাগানের

    ● প্রথমত, মানসিকভাবে আর্জেন্টিনার ফুটবলাররা অনেক বেশি শক্তিশালী বিশ্বের যে কোনও দলের থেকে। নিশ্চিত হার সামনে দেখেও হেরে যাচ্ছে না এনজো, লাউতারো, ডি পল-রা। ম্যাচের শেষ পর্যায়ে তাদের আগ্রাসী ফুটবল চাপে ফেলে দিচ্ছে প্রতিপক্ষদের।

    ● দ্বিতীয়ত, কোচ লিওনেল স্কালোনির মগজাস্ত্র প্রতি ম্যাচে তফাৎ গড়ে দিচ্ছে। চাপের মুখে তার নেওয়া প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে গোটা টুর্নামেন্টে। নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে হোক বা অবিশ্বাস্য জয় পেয়েও তিনি থেকে যাচ্ছেন নির্বিকার। দলের অভিভাবক এমন হলে খুব স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বাড়ে দলের খেলোয়াড়দের।

    আরও পড়ুন: দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

    ● তৃতীয়ত, লিওনেল মেসির উপস্থিতি বেশ কিছু ক্ষেত্রে তফাৎ গড়ে দিচ্ছে। দলের খেলোয়াড়রা তার জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। কাঁধে এমন ভরসার হাত পেয়ে ৩৯ বছর বয়সে পৌঁছানো মেসিও জীবনের অন্যতম সেরা ফুটবল খেলছেন যা বাকি দলগুলোর কাছে আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে।

     

    Click here to Read More
    Previous Article
    ছোটবেলার রথযাত্রার স্মৃতি ভাগ করে নিলেন পৌষালী ও শ্যামৌপ্তি
    Next Article
    Kunal Ghosh: ঋত তৃণমূলে যেতেই মদন-তাপসকে চরম আক্রমণ কুনাল ঘোষের | Madan Mitra | Tapash Chatterjee

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment