Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন দেবদত্ত পাডিক্কল! সামনে রয়ে গেলেন শচীন, সেওবাগ

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) গল টেস্টে অত্যন্ত সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে ভারতীয় দল (Indian Cricket Team)। আর তার মূল কারণ হলো নবাগত ব্যাটার দেবদত্ত পাডিকল (Devdutt Padikkal)। তরুণ এই বাঁ-হাতি ব্যাটার এদিন পেছনে ফেলে দিয়েছেন আর এক বাঁ-হাতি কিংবদন্তি ব্যাটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। তার অসাধারণ শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেট খুঁইয়ে ৪৬০ রান করেছে ভারত।

    দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অসাধারণ ব্যাটিং করেছেন দেবদত্ত পাডিকল। তিনি ২৩০ বল খেলে ১৫টি চার ও একটি ছক্কা সহ ১৬৭ রান করে জয়সূর্যর বলে স্টাম্পড হন। তিনি হয়েছেন স্বাধীনতা দিবসে টেস্ট শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার। ভারতের মিডল অর্ডারকে নতুন করে ভরসা জুগিয়েছেন তিনি।

    এটি ছিল টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কারই মাটিতে কোনও ভারতীয় ব্যাটারের করা চতুর্থ সর্বোচ্চ স্কোর। প্রথম লিস্টের প্রথম পাঁচ ভারতীয় তারকার মধ্যে থেকে তিনি সরিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ১৯৯৭ সালে কলম্বোয় দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধে ৩১২ বল খেলে ১৪৭ রান করেছিলেন সৌরভ, যা এই বিশেষ তালিকায় পঞ্চম সর্বোচ্চ ইনিংস ছিল।

    আরও পড়ুন: এই ভুল করলে বিশ্বকাপ জিতবে না শুভমান গিলের ভারত! বড় মন্তব্য প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়নার

    শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের খেলা সর্বোচ্চ রানের ইনিংসের তালিকা:

    ১. শচীন টেন্ডুলকার (২০৩)
    ২. বীরেন্দ্র সেওবাগ (২০১*)
    ৩. শিখর ধাওয়ান (১৯০)
    ৪. দেবদত্ত পাডিক্কল (১৬৭)
    ৫. চেতেশ্বর পূজারা (১৫৩)
    ৬. সৌরভ গঙ্গোপাধ্যায় (১৪৭)

    আরও পড়ুন: আর সমস্যায় পড়বেন না গম্ভীররা, ১৩ বছর পুরোনো বড় দুর্বলতা কাটিয়ে উঠলো ভারতীয় দল!

    স্পিনের বিরুদ্ধে এই দুইদিনে অত্যন্ত সাবলীল দেখিয়েছে দেবদত্তকে। শচীন, লক্ষ্মণ, দ্রাবিড়রা ভারতীয় দল থেকে বিদায় নেওয়ার পরে স্পিনের বিরুদ্ধে অত্যন্ত সাবলীল কোনও ক্রিকেটারকে পাওয়া যায়নি। অত্যন্ত প্রাথমিক পর্যায় হলেও অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন যে দেবদত্ত সেই তারকা হতে পারেন যার অভাব ভারতীয় দল গত ১২-১৩ বছর ধরে ভুগছিল।

     

    Click here to Read More
    Previous Article
    ‘এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড!’ নাকাশিপাড়া কংগ্রেস নেতা খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার
    Next Article
    যেকোনও মুহূর্তে বড় বিপদের আশঙ্কা! ১১০ টি দেশের iPhone ব্যবহারকারীকে সতর্ক করল Apple

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment