Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বদলে গেল ভারতীয় ক্রিকেটের ইতিহাস, স্বাধীনতা দিবসে ভেঙে খানখান ধোনির রেকর্ড!

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ স্বাধীনতা দিবসের (Independence Day) দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আপাতত চালকের আসনে শুভমান গিলের (Shubman Gill) ভারতীয় দল (Indian Cricket Team)। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা দেবদত্ত পাডিকলের (Devdutt Padikkal) শতরানে ভর করে প্রথম দিনের শেষে দুই উইকেট খুঁইয়ে ২৮৮ রান তুলেছে ভারত। এদিন সেঞ্চুরি সম্পূর্ণ করে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) রেকর্ড ভেঙেছেন এই প্রতিভাবান ব্যাটার।

    ভারতীয় ক্রিকেটের ৯৪ বছরের ইতিহাসে এর আগে একাধিক মহাতারকা দেশের জার্সির গায়ে চাপিয়ে তেরঙ্গার গৌরব বর্ধন করেছেন। কিন্তু তাদের মধ্যে কোনও ক্রিকেটার এই নির্দিষ্ট ফরম্যাটে স্বাধীনতা দিবসের দিন শতরান করার গৌরব অর্জন করতে পারেননি। এদিন সেই কাজ করে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিজেকে একপ্রকার অমর করে তুললেন দেবদত্ত। এর আগে স্বাধীনতা দিবসের দিনে টেস্ট ফরম্যাটে কোনও ভারতীয় তারকার সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি ছিল ধোনির নামের পাশে। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ৮২ রান করেছিলেন তিনি এই বিশেষ দিনে। কিন্তু আজ তার রেকর্ড ভেঙে দিয়েছেন দেবদত্ত।

    সেই সঙ্গে টেস্টে তিন নম্বর ব্যাটিং পজিশনে ভারতীয় দলের দীর্ঘদিনের সন্ধানের অবসান ঘটলো বলে আশঙ্কা করা হচ্ছে। চেতেশ্বর পূজারার মতো মহাতারকা টেস্ট দল থেকে ছিটকে যাওয়ার পর তিন নম্বরে আর কোন তারকা ধারাবাহিকতা দেখাতে পারেননি। গত কয়েক বছরে একাধিক ভারতীয় ব্যাটারকে এই জায়গায় সুযোগ দিয়ে দেখা হয়েছে। কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।

    আরও পড়ুন: ক্রিকেট কেরিয়ার শেষের মুখে! এবার বিনোদনের জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন রোহিত শর্মা?

    ভারতের জার্সিতে তিন নম্বর পজিশনে ব্যাটিং করে শেষবার শতরানের দেখা পেয়েছিলেন শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২৪ সালে বিশাখাপত্তনমে আয়োজিত টেস্টে তিনি সেঞ্চুরি করেছিলেন। তার ঠিক দুই বছর পর আবার আজ কোনও ভারতীয় ব্যাটার এই ফরম্যাটে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শতরানের দেখা পেলেন।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মাঠে নামছে গম্ভীরের ভারত! ‘গর্বের মুহূর্ত’ ঘোষণা করলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল

    প্রথম দিনের শেষে দেবদত্তকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভমান গিল। তিনি বলেছেন, “দেবদত্ত পাডিকল এমন একজন ক্রিকেটার যিনি আগেও ভারতীয় দলের জার্সি গায়ে খেলেছেন এবং দারুণ পারফর্ম করেছেন। এই ফরম্যাটে সফল ক্রিকেটার হওয়ার মতো প্রয়োজনীয় সব দক্ষতা ও সম্ভাবনা তাঁর রয়েছে।”

     

    Click here to Read More
    Previous Article
    এটাই সময়, কেটে ফেলুন পুরীর টিকিট, ২২ অগাস্ট পর্যন্ত কনফার্ম মিলবেই সিট
    Next Article
    আবার ভাঙবে শচীনের রেকর্ড! চলতি বছরেই মাস্টার ব্লাস্টারকে টপকে যাবেন এই ভারতীয় তারকা

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment