Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রোহিত শর্মাকে নিয়ে দুই ভাগে বিভক্ত BCCI! খুব তাড়াতাড়ি হবে জরুরি বৈঠক

    12 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত টেস্ট সিরিজ নিয়ে। সেপ্টেম্বর মাসে তারা ফের একবার মাঠে নামবে ওডিআই জার্সিতে। তার আগে সুখবর পেলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) তিন ম্যাচের সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) মাঠে ফেরাতে চলেছে রোহিত শর্মাকে (Rohit Sharma)।

    গত কয়েক দিনে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নানান জল্পনা সামনে এসেছে। অনেকেই মনে করেছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেই শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন রোহিত শর্মা। বছরের শুরু থেকে ব্যাট হাতে ভারতের জার্সিতে খুব একটা ভালো ছন্দেও ছিলেন না রোহিত।

    কিন্তু লর্ডসের মাঠে সমালোচকদের জবাব দিয়েছেন হিটম্যান। তার ১৩৮ রানের ইনিংস ভারতীয় দলকে জয় এনে দিতে না পারলেও নিন্দুকদের চুপ করিয়েছে। এমন পরিস্থিতিতে তাকে দলে না ফিরিয়ে উপায় ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। কিন্তু এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে হয়েছে, এমনটা ভাবার কোনও কারণ নেই।

    আরও পড়ুন: প্রথম ক্রিকেটার হিসেবে অভাবনীয় রেকর্ড গড়লেন কোহলি! বিশ্বকাপের আগে ভরসা দিচ্ছেন ভারতীয় দলকে

    সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রোহিত শর্মা বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যেতে চাইলেও বিসিসিআইয়ের একটা অংশ চেয়েছিল এখন থেকেই যশস্বী জয়সওয়ালের মতো কাউকে তৈরি করে নিতে। কিন্তু বাস্তবে তেমনটা করার সাহস এখন আর তারা দেখাতে পারছেন না। বার্মিংহাম ও কার্ডিফে ব্যর্থ হলেও রোহিতের লর্ডসের ইনিংস পরিস্থিতি বদলে দিয়েছে।

    আরও পড়ুন: কাটলো ২ বছরের খরা! স্বাধীনতা দিবসে শতরান করা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন দেবদত্ত পাডিকল

    ভারতের শ্রীলঙ্কা সফরের পর প্রধান নির্বাচক অজিত আগারকারের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই। চুক্তি অনুযায়ী তার মেয়াদ সেপ্টেম্বর মাসে শেষ হতে চললেও তার সাথে এক বছরের এক্সটেনশনের অপশন হাতে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেকের মতে এই মিটিংয়ে রোহিতের ভারতীয় দলে ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে।

     

    Click here to Read More
    Previous Article
    এবার ‘ডিম থেরাপির’ শিকার উপাসনা, কী বললেন কালীঘাট তৃণমূল কর্মীরা? Upasona Chowdhury
    Next Article
    রেললাইনে গ্যাংম্যানের চাকরি—সেখান থেকে IPS! প্রহ্লাদের লড়াই সত্যিই অনুপ্রেরণার !

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment