Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ১৯৫০টি রোগের চিকিৎসা! রাজ্যে চালু আয়ুষ্মান ভারত, আর কী কী সুবিধা মিলবে জানুন

    56 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana)। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের (Central Government Scheme) সূচনা হল। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অনুপ্রিয়া পটেল সহ বিশিষ্টরা। এই প্রকল্পের অধীন উপভোক্তারা কী কী সুবিধা পাবেন, এদিন সেই বিষয়েও বিস্তারিত জানা গিয়েছে।

    আয়ুষ্মান ভারত যোজনায় কী কী সুবিধা পাওয়া যাবে | (Ayushman Bharat Yojana)

    কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার অধীন মোট ১৯৫০ ধরণের রোগের চিকিৎসার সুযোগ পাবেন উপভোক্তারা। পাশাপাশি হাঁটু প্রতিস্থাপনের সুযোগ পাওয়া যাবে। এদিন থেকে চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাতেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুনঃ ‘জীবনের শেষ দিনগুলোয় তাঁকে…’! আশিসের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিস্ফোরক মমতা

    এছাড়া রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে সুলভ মূল্যে ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিক্রয়কেন্দ্র চালু করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের ১০টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অমৃত ফার্মেসি চালু করা হবে। সেখানে ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যাবে।

    মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার অধীন আনা হবে। রাজ্যের প্রায় ৮০ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। দেশের মোট ৩৮,৬০৪টি হাসপাতালে এই দুই প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে।

    Ayushman Bharat Yojana

    আয়ুষ্মান ভারত যোজনার অধীন উপভোক্তাদের বছরে ৫ লক্ষ টাকা অবধি বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প শুরু হল। পাশাপাশি যেসব পরিবার এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের জন্য চালু করা হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। এই দুইয়ের ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সুরাহা হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

    Click here to Read More
    Previous Article
    Raja Sen | Papiya Sen: পরিচালক 'রাজা সেনের প্রয়াণে কি বললেন তার স্ত্রী পাপিয়া সেন
    Next Article
    আর সমস্যায় পড়বেন না গম্ভীররা, ১৩ বছর পুরোনো বড় দুর্বলতা কাটিয়ে উঠলো ভারতীয় দল!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment