Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শওকত মোল্লার বাড়িতে NIA! তৃণমূল নেতার ছেলেকে তুলে নিয়ে গেলেন তদন্তকারীরা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ সাতসকালে অ্যাকশনে এনআইএ (NIA)। প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla) বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এদিন ভোর ৬টা নাগাদ তৃণমূল নেতার জীবনতলার বাড়িতে হাজির হন তাঁরা। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে শওকতের বাড়িতে তদন্তকারীরা হানা দেন বলে খবর।

    শওকত মোল্লার (Saokat Molla) বাড়িতে এনআইএ

    জানা গিয়েছে, এদিন সকালে শওকতের বাড়ি গিয়ে এনআইএ আধিকারিকরা দেখেন তালা ঝুলছে। এরপর বাড়ির আশেপাশে খোঁজখবর নেন তাঁরা। সেই সঙ্গেই বাড়ির পাশে শওকতের দলীয় কার্যালয়ে তল্লাশি চালান।

    এদিন এনআইএ আধিকারিকরা প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যান। তবে শওকত বর্তমানে কোথায় রয়েছেন সেটা পরিষ্কার নয় বলে খবর।

    আরও পড়ুনঃ ৪০-৫০ কিমি বেগে ঝড়! বৃহস্পতিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৯ জেলায়ঃ আবহাওয়ার খবর

    বিধানসভা নির্বাচনের মুখে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছিল। এই ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হন। আগেই এই মামলার তদন্ত শুরু করেছিল এনআইএ। এবার সেই সূত্রেই শওকতের বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

    এদিন সাতসকালে শওকতের বাড়িতে এনআইএ হানার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে তদন্তের স্বার্থে এখনও অবধি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিশদে কিছু জানানো হয়নি।

    Saokat Molla

    অন্যদিকে বিধানসভা ভোটের ফলপ্রকাশের একমাসের মাথায় কার্যত চুরমার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিগত কয়েকদিনের টানাপড়েনে ইতি টেনে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরেই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হন তিনি। তাৎপর্যপূর্ণভাবে গতকাল রাতে এই ঋতব্রতর সঙ্গেই দেখা করেন শওকত। এবার জানা গেল তাঁর বাড়িতে এনআইএ হানার কথা।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন কি না, কয়েক মিনিটেই স্টেপ বাই স্টেপ জেনে নিন
    Next Article
    শিয়ালদহ-রানাঘাট শাখায় তৃতীয় লাইনের কাজ শুরু, রেলের তরফে জারি বিজ্ঞপ্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment