Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সন্তান জন্মালেই টাকা দেবে সরকার, কীভাবে আবেদন করবেন এই কেন্দ্রীয় প্রকল্পে?

    2 days ago

    বাংলাহান্ট ডেস্ক : দেশের বিভিন্ন শ্রেণির এবং বয়সের মানুষদের জন্য নানান প্রকল্প রয়েছে কেন্দ্রের। মহিলাদের জন্য বিশেষ করে বেশ কিছু আর্থিক প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা (PM Matru Vandana Yojana)। গর্ভবতী এবং প্রসূতি মহিলাদের এই যোজনার অধীনে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। অনেক কর্মরত মহিলাই গর্ভাবস্থায় কাজ করতে না পারার কারণে কাজ হারান বা আয় কমে যায়। সেই কারণে গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার।

    গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্কিম (PM Matru Vandana Yojana) কেন্দ্রের

    প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে গর্ভবতী মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। মূলত সামাজিক এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর গোষ্ঠীর ১৮ বছর ৭ মাস থেকে ৫৫ বছর বয়সী গর্ভবতী মহিলা এবং স্তন্যদায়ী মা দের জন্য এই প্রকল্প সুবিধা প্রদান করে। কত টাকা পাওয়া যায় এই প্রকল্পের অধীনে?

    pm matru vandana yojana application process

    কত টাকা মিলবে: প্রথম সন্তানের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তান মেয়ে হলে ৬ হাজার টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। অর্থাৎ কোনও দম্পতির প্রথম সন্তান হলে সরকারের তরফে ৫ হাজার টাকা দেওয়া হয়। দুই কিস্তিতে মেলে এই টাকা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে গর্ভাবস্থার রেজিস্ট্রেশনের সময় ৩ হাজার টাকা দেওয়া হয়। সন্তান জন্মের পর এবং নবজাতকের টিকাকরণের প্রথম সাইকেল পূর্ণ হওয়ার পর মেলে বাকি ২ হাজার টাকা। দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তবে ৬ হাজার টাকা দেওয়া হয়।

    আরও পড়ুন : ১ কোটি পরিবারের কাছে যাবে আয়ুষ্মান ভারতের টাকা, আপনি আছেন লিস্টে? চেক করুন এভাবে

    কীভাবে আবেদন প্রকল্পে: এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে (PM Matru Vandana Yojana) ১৯ বছর বয়সী হতে হবে, গর্ভবতী বা প্রসূতি হতে হবে এবং কর্মরত হতে হবে। গর্ভবতী মহিলা যদি কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি কর্মচারী হন বা সরকার অধীনস্থ কাজ করেন তবে এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না।

    আরও পড়ুন : হাওয়ার বেগে ছুটবে ট্রেন, শিলিগুড়ি থেকে দিল্লি পৌঁছাবে ৬ ঘন্টায়! বুলেট ট্রেন নিয়ে বড় আপডেট

    এই যোজনার সুবিধা পেতে দরকার পড়বে গর্ভবতী মহিলা বা প্রসূতি মায়ের আধার কার্ড, মা ও শিশু সুরক্ষা কার্ড এবং ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক।অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা সরকারি স্বীকৃত স্বাস্থ্যকেন্দ্রে এই যোজনার আবেদন করা যাবে। এছাড়া অনলাইনে https://pmmvy.wcd.gov.in এ গিয়েও করা যায় আবেদন।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূলে ফের ভাঙন! স্পিকারকে চিঠি দিয়ে বড় সিদ্ধান্ত জানালেন ২০ জন ‘বিক্ষুব্ধ’ সাংসদ
    Next Article
    ED - এর জালে ধরা পড়তে চলেছেন , পূজালির রাজা ফজলুল হক

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment