Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনিতে অতি ভারী বৃষ্টি ২ জেলায়, ভারী বৃষ্টি চলবে ৪৮ ঘণ্টা: আবহাওয়ার খবর

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: সূর্যের তেজে জ্বলছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। আবার বিকেলের পর বা রাতের দিকে কালবৈশাখীর দাপটও দেখা যাচ্ছে কোথাও কোথাও। সঙ্গে আবার দোসর হচ্ছে মুষলধারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    হাওয়া অফিস বলছে, রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তার সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    আগামী এক সপ্তাহে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে দিনের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরের কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। ১৯ মে-র মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বভাস নেই। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস।

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    দক্ষিণবঙ্গের জেলাগুলি যখন জ্বলছে রীতিমতো সেই সময় উত্তরবঙ্গে ঝড়-জল। উত্তরের জেলাগুলিতে অবশ্য ভিন্ন পরিস্থিতি। তাপমাত্রায় আগামী সাত দিনে তেমন হেরফের হবে না। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

    south bengal weather(226)

    আরও পড়ুন: ৫,০০০ টাকা ধার করে শুরু ব্যবসা, আজ টার্নওভার ৪০ লক্ষ! বিদেশেও জনপ্রিয় শ্বেতার ‘সুই ধাগা’

    উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সতর্কতা জারি হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘জনতার দরবার’এ মুখ্যমন্ত্রী, সরাসরি মানুষের অভিযোগ শুনবেন শুভেন্দু, কীভাবে?
    Next Article
    অনুষ্কা মাছ-মাংস খান না, স্ত্রীকে দেখেই বিরাটও ছেড়েছেন আমিষ। কিন্তু কেন?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment