Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শনিতে বৃষ্টি বাড়বে কলকাতায়, সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে ৬ জেলায়: আজকের আবহাওয়া

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই বৃষ্টি চলছে সমানে। আবহাওয়া দপ্তর বলছে, অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উপরে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। সমস্ত কিছুর মিলিত প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে আর বৃষ্টি হচ্ছে। আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আপাতত মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বুধবারের আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আজ শনিবারও বৃষ্টি হবে। কিছু কিছু জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হবে শহর কলকাতাতেও।

    শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ায়। জারি রয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও কলকাতাতেও। বৃষ্টি চলবে রবিবারও।

    ঝড় বৃষ্টির কারণে তীব্র গরম থেকে মুক্তি মিলেছে কিছুটা। একধাক্কায় অনেকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। যদি বৃষ্টি না হলে ভ্যাপসা গরম আর অস্বস্তি থাকবে। দমকা হাওয়ার কারণে এদিনও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    Rainfall alert in districts West Bengal South Bengal Weather Kolkata North Bengal weather update 23 June

    আরও পড়ুন: বেলজিয়ামের বিরুদ্ধে ফের তফাৎ গড়লেন মেরিনো! ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে একইরকম আবহাওয়া থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে সব জেলাতেই।

    Click here to Read More
    Previous Article
    টানা ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ! ব্যান্ডেল লাইনে বাতিল বহু ট্রেন, জেনে নিন বিস্তারিত
    Next Article
    West Bengal Weather Update: আর কতদিন চলবে বৃষ্টির দাপট ? যা জানালো হাওয়া অফিস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment