Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সঙ্গে রাখুন ছাতা! আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জন্য

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই রবিবার সকাল থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ভিজছে কলকাতাও। আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের ওপর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন। সতর্কতা কোথায় কোথায়? জানুন।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, কলকাতা ও পশ্চিম বর্ধমানের কিছু অংশে। এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

    মঙ্গলবার পর্যন্ত টানা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়-জলের পূর্বাভাস। ৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে, কোথাও আরও জোরে দমকা হাওয়া বইতে পারে। সতর্কতা রয়েছে মৎসজীবীদের জন্য।

    south bengal weather(219)

    আরও পড়ুন: রথযাত্রার আগে বড় উপহার! ১০০-১৫০ বছরের পুরনো রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে বেড়েছে তাপমাত্রা। আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। ভারী বৃষ্টি হবে না আগামী মঙ্গলবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।

    Click here to Read More
    Previous Article
    নতুন ব্যান্ড, নতুন আশা: কী বললেন রূপঙ্কর বাগচী?
    Next Article
    রথযাত্রার আগে বড় উপহার! ১০০-১৫০ বছরের পুরনো রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment