Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাতের কলকাতায় বাড়ছে সরকারি বাস, কোন কোন রুটে চলবে?

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : শহরের রাস্তায় এবার গভীর রাতেও চলবে যানবাহন। বর্তমানে আধুনিক সময়ে রাত পর্যন্ত কাজ চলে বিভিন্ন সংস্থায়। রাতে কাজ সেরে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়েন কর্মীরা। রাতের শহরে এখন মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে। আর এবার পরিবর্তন আসতে চলেছে বাস (Government Bus) পরিষেবাতেও।

    রাতের কলকাতায় বাড়ছে সরকারি বাস (Government Bus)

    আজ শনিবার থেকে রাতের কলকাতায় বাড়ছে বাসের সংখ্যা। মূলত নাইট শিফটের কর্মীরা, হাসপাতাল কর্মী, ছাত্রছাত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কথা মাথায় রেখে ১ অগাস্ট থেকেই বাড়ছে সরকারি রাত্রীকালীন বাস পরিষেবা। যাত্রীদের যাতে ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের উপরে নির্ভর করে থাকতে না হয় তার জন্যই বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা।

    Government bus service increased in night

    কোন কোন রুটে চলবে: জানা যাচ্ছে, হাওড়া থেকে গড়িয়া, হাওড়া থেকে পাটুলি, হাওড়া থেকে নিউটাউন, হাওড়া থেকে নীলগঞ্জ (ব্যারাকপুর), ডানলপ থেকে বালিগঞ্জ, শিয়ালদহ থেকে ঠাকুরপুকুর এবং কাঁকুড়গাছি থেকে বেহালা রুটে বাড়ছে রাত্রিকালীন বাসের (Government Bus) সংখ্যা।

    আরও পড়ুন : আজকেই শেষ দিন, আয়কর রিটার্নে এই ভুল করবেন না, হবে বড় গণ্ডগোল

    কোন এলাকায় চলবে বাস: উল্টোডাঙা, শ্যামবাজার, ডানলপ, ধর্মতলা, গিরিশ পার্ক, বেলেঘাটা, এক্সাইড, সায়েন্স সিটি, রুবি, রাসবিহারী, টালিগঞ্জ, খিদিরপুর, পার্ক সার্কাস, হাওড়া স্টেশন, রথতলা, গড়িয়া, যাদবপুর ৮ বি, করুণাময়ী মোড় দিয়ে যাতায়াত করবে বাসগুলি।

    আরও পড়ুন : শ্রাবণী মেলা উপলক্ষে রেকর্ড ভিড়, প্রথম দু সপ্তাহের আয়েই নজির গড়ল পূর্ব রেল

    এই উদ্যোগের ফলে রাতের যাত্রীদের সুবিধা হবে। আরও বেশি সরকারি বাস থাকবে রাতের জন্য। বেশি অপেক্ষা করতে হবে না যাত্রীদের, ট্রেন থেকে নেমে বাড়ি ফেরাও অনেক সহজ হবে যাত্রীদের জন্য।

    Click here to Read More
    Previous Article
    ভারতে প্রথমবারের মতো ডিজিটাল আদমশুমারি চলছে , কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে?
    Next Article
    আজ থেকে পিঙ্ক কার্ড, কিন্তু সব মহিলা কি বিনামূল্যে বাসে উঠতে পারবেন? জেনে নিন নিয়ম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment