Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    এবার পাকিস্তান থেকে উড়ে এলো উপদেশ! কোহলি ও রোহিত প্রসঙ্গে কি করবেন গম্ভীর?

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দলের (Indian Cricket Team) তারকারা রয়েছেন বিশ্রামে। ভারতীয় দল পরবর্তী ওডিআই সিরিজ খেলবে সেপ্টেম্বর মাসে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) তত্ত্বাবধানে সেই সিরিজেও মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma)। কিন্তু তাদের দুজনকে বিশ্বকাপের (2027 ODI World Cup) মঞ্চে মাঠে দেখা যাবে কিনা সেই নিয়ে এখনো কোনো নিশ্চয়তা দেয়নি বিসিসিআই (BCCI)। এমন অবস্থায় এই দুই তারকার সাথে কি করা উচিত সেই নিয়ে পরামর্শ দিলেন পাকিস্তান (Pakistan) ক্রিকেটের কিংবদন্তি জাহির আব্বাস (Zahir Abbas)।

    এক সময় এশিয়ান ব্র্যাডম্যান হিসেবে পরিচিত এই পাকিস্তানি ব্যাটার মনে করেন যে শুধুমাত্র অভিজ্ঞতার কারণেই আগামী বিশ্বকাপের ভারতীয় দলে এই দুই মহতারকার সুযোগ পাওয়া উচিত। এর জন্য তাদের বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না।

    একটি পাকিস্তানি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় জাহির আব্বাস মন্তব্য করেছেন, “দু’জনেই দক্ষতার দিক থেকে খুব, খুব ভাল এবং তাদের অভিজ্ঞতা দেখে আমি তাদের বিশ্বকাপ না খেলার কোনও কারণ দেখছি না। যতক্ষণ তারা ফিট থাকে এবং রান করা চালিয়ে যায় ততক্ষণ বয়স তাদের নির্বাচনের ক্ষেত্রে একটি ফ্যাক্টর হওয়া উচিত নয়।”

    আরও পড়ুন: বিরাট কোহলিকে পেছনে ফেললেন শ্রেয়স! ভারতীয় অধিনায়ক হিসেবে গড়লেন নয়া নজির

    আগামী ওডিআই বিশ্বকাপের সময় আমরা রোহিত শর্মার বয়স হবে ৪০ এবং বিরাট কোহলি ৩৯-এ থাকবেন। কিন্তু বিরাট কোহলি এই বয়সেও বাকি তরুণ ভারতীয় ক্রিকেটারদের চেয়ে অনেক বেশি ফিট। রোহিত শর্মাও নিজের ওজন কমিয়ে নিজেকে অনেক বেশি ক্ষীপ্র এবং ধারালো করে তুলেছেন সাম্প্রতিক অতীতে। ফলে বয়স বা ফিটনেস তাদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এমন সম্ভাবনা অনেক কম।

    আরও পড়ুন: সুখবর পেলেন শুভমান গিল! তরুণ ক্যাপ্টেনের অধীনে বিদেশের মাটিতে ৬০ বছর পুরোনো রেকর্ড ভাঙবে?

    আর ফর্ম এর বিচার করতে গেলে স্বীকার করতেই হবে যে ২০২৬ সালের বিরাট কোহলি দুর্দান্ত ছন্দে রয়েছেন। পরিবেশ বা প্রতিপক্ষ যেমনই হোক না কেন বিরাট কোহলে নিজের ছন্দে রান করছেন। অপরদিকে বছরের শুরুতে রোহিত শর্মা কিছুটা বেকায়দায় পড়লেও আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি দুর্দান্ত ছন্দে ফেরার ইঙ্গিত দেখিয়েছেন। লোডসের মাটিতে তার দুর্দান্ত ১৩৮ রানের ইনিংসটি তার যোগ্যতার প্রমাণ দেয়।

     

    Click here to Read More
    Previous Article
    রাতারাতি বেলেঘাটার মহিলার অ্যাকাউন্টে ৪৭ কোটি! সক্রিয় আয়কর বিভাগ, শুরু তদন্ত
    Next Article
    'যদি গ্রামে গ্রামে তল্লাশি করা যায় প্রত্যেক গ্রামে জইশ জ*ঙ্গি পাওয়া যাবে' বিস্ফোরক গৌরীশঙ্কর ঘোষ

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment