Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজ থেকে পিঙ্ক কার্ড, কিন্তু সব মহিলা কি বিনামূল্যে বাসে উঠতে পারবেন? জেনে নিন নিয়ম

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : আজ থেকেই পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য সরকারি বাসে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার কথা। দীর্ঘদিনের অপেক্ষার পর রাজ্য সরকার ‘পিঙ্ক কার্ড’ (Pink Card) প্রকল্প চালুর ঘোষণা কার্যকর করতে চলেছে। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতার আওতায় থাকা মহিলারা সরকারি বাসে কোনও ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন।

    কারা পিঙ্ক কার্ডের (Pink Card) সুবিধা পাবেন না ?

    এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুরু থেকেই সরকার স্পষ্ট করে দিয়েছিল, এটি সর্বজনীন সুবিধা নয়। যাঁদের আর্থিকভাবে এই সহায়তার প্রয়োজন রয়েছে, তাঁরাই পিঙ্ক কার্ডের আওতায় আসবেন। ইতিমধ্যেই বহু কর্মজীবী মহিলা ও পড়ুয়া প্রকাশ্যে মত দিয়েছেন যে, তাঁরা নিজেদের যাতায়াতের খরচ বহন করতে সক্ষম।

    উল্লেখ্য,‌ সরকারি সহায়তা শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে থাকা বা প্রকৃত সুবিধাভোগীদের কাছেই সীমাবদ্ধ রাখা উচিত। মুখ্যমন্ত্রীও সেই অবস্থানকে সমর্থন করে বলেছিলেন‌, যাঁরা নিজের খরচ নিজেই বহন করতে পারেন, তাঁদের এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে না। ফলে পিঙ্ক কার্ড বণ্টনের ক্ষেত্রে আবেদনকারীর প্রয়োজনীয়তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

    যদিও ১ অগস্ট থেকেই প্রকল্প চালুর কথা জানানো হয়েছে, বাস্তবে তা প্রথম দিন থেকেই সর্বত্র কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পরিবহন দফতর সূত্রের খবর, এখনও সব আবেদনকারীর জন্য পিঙ্ক কার্ড প্রস্তুতের কাজ শেষ হয়নি। ফলে অনেক যোগ্য আবেদনকারীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

    প্রসঙ্গত,‌ যাঁদের আবেদন ইতিমধ্যেই যাচাই ও অনুমোদন হয়েছে, তাঁদের অনেকের হাতেই কার্ড পৌঁছে গিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কার্ড ব্যবহার করেই সরকারি বাসে ভাড়া ছাড়াই যাতায়াত করা যাবে। বাসে ওঠার সময় কার্ড প্রদর্শন অথবা নির্ধারিত যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করলেই এই সুবিধা মিলবে।তবে যাঁদের কাছে এই কার্ড থাকবে না, তাঁদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে এবং নির্ধারিত ভাড়া দিয়েই সফর করতে হবে।

    Pink card from today, but will all women be able to ride buses for free?

    আরও পড়ুন : চন্দ্রনাথ রথ খুনে বড় ফাঁস! সিবিআইয়ের জালে ২ সুপারি কিলার, সামনে আসতে পারে মাস্টারমাইন্ড

    রাজ্য সরকারের আশা, ধাপে ধাপে সব যোগ্য মহিলার হাতে পিঙ্ক কার্ড পৌঁছে গেলে এই উদ্যোগ দৈনন্দিন যাতায়াতে বড় স্বস্তি এনে দেবে। একই সঙ্গে গণপরিবহন ব্যবস্থায় আরও বেশি মহিলা যাত্রীকে যুক্ত করার ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রশাসনের বিশ্বাস।

    Click here to Read More
    Previous Article
    রাতের কলকাতায় বাড়ছে সরকারি বাস, কোন কোন রুটে চলবে?
    Next Article
    কম খরচে ঘরে ঘরে পৌঁছবে আলো! সুন্দরবনের আঁধার ঘোচাতে মাস্টারস্ট্রোক রেখা পাত্রের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment