Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কম খরচে ঘরে ঘরে পৌঁছবে আলো! সুন্দরবনের আঁধার ঘোচাতে মাস্টারস্ট্রোক রেখা পাত্রের

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ সুন্দরবনের বহু এলাকায় এখনও বিদ্যুতের সমস্যা দেখা যায়। ভুক্তভোগী হন অনেক মানুষ। এবার সেই সমস্যা দূর করতেই আসরে নামলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। সুন্দরবনের বুকে সৌরশক্তির প্রসার বৃদ্ধি ও পিএম সূর্য ঘর যোজনা (PM Surya Ghar Yojana) নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করলেন তিনি।

    আঁধার সরিয়ে ঘরে ঘরে পৌঁছবে আলো | (Rekha Patra)

    সম্প্রতি হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে বৈঠক করেন বিধায়ক রেখা। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকায় সৌরশক্তির ব্যবহার আরও বাড়ানো ও সাধারণ মানুষের কাছে পিএম সূর্য ঘর যোজনার সুবিধা পৌঁছে দেওয়া নিয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির সঙ্গে আলোচনা করেন তিনি। একইসঙ্গে বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন।

    আরও পড়ুনঃ চন্দ্রনাথ রথ খুনে বড় ফাঁস! সিবিআইয়ের জালে ২ সুপারি কিলার, সামনে আসতে পারে মাস্টারমাইন্ড

    এই বিষয়ে রেখা জানান, সুন্দরবনের অনেক এলাকায় এখনও বিদ্যুতের সমস্যা দেখা যায়। সেখানে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পেলে একদিকে যেমন সাধারণ মানুষের বিদ্যুতের চাহিদা মিটবে, তেমনই পরিবেশবান্ধব শক্তির ব্যবহারও বৃদ্ধি পাবে। সেই কারণে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এই সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই এখন অন্যতম লক্ষ্য।

    জানা গিয়েছে, এই বৈঠকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সৌরবিদ্যুতের ব্যবহার কীভাবে আরও সম্প্রসারিত করা যায়, সাধারণ মানুষকে এই প্রকল্পের বিষয়ে সচেতন করা যায়, এই নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে প্রশাসনের উদ্যোগে গ্রামগুলিতে প্রচার, আবেদন প্রক্রিয়ার বিষয়ে প্রশিক্ষণ, শিবির আয়োজন, সহজে তথ্য পাওয়ার বন্দোবস্ত করার বিষয়েও জোর দেওয়া হয়।

    Rekha Patra

    এছাড়া সাধারণ মানুষ যাতে সরকারি নিয়ম মেনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন ও প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করার সুযোগ পান, সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। বিদ্যুৎ দফতর, বিডিও অফিস এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সমন্বয়ে আবেদনকারীদের যথাযথ সহায়তা দেওয়া নিয়েও কথা হয় বলে খবর।

    রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিকভাবে পিএম সূর্য ঘর যোজনা চালু হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই প্রকল্পে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। এবার এই পিএম সূর্য ঘর যোজনার মাধ্যমেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার অন্ধকার ঘুচিয়ে আলো আনতে উদ্যোগী হয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র।

    Click here to Read More
    Previous Article
    আজ থেকে পিঙ্ক কার্ড, কিন্তু সব মহিলা কি বিনামূল্যে বাসে উঠতে পারবেন? জেনে নিন নিয়ম
    Next Article
    ১০ দিনে জোড়া হামলায় কাঁপছে কাশ্মীর, কুলগামে ২ শ্রমিক খুন; TRF-এর দায় স্বীকার

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment